ছাত্রদলের ভিপিপ্রার্থীর অভিযোগ, ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেছেন, দীর্ঘ এক মাস প্রচার করলাম। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীরা যথেষ্ট ইতিবাচকভাবে আমাদের সাড়া দিয়েছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে ভোটগ্রহণ শুরুর পর জুবেরী ভবন কেন্দ্রের সামনে আসেন ছাত্রদলের ভিপিপ্রার্থী। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফোনে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় আবির অভিযোগ করেন, ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টরা ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না। তিনি বলেন, আমার পোলিং এজেন্টরা ফোন করে জানাচ্ছেন, কেন্দ্রগুলোয় তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। তালিকায় ছবি থাকলেও সেটা শুধু রিটার্নিং কর্মকর্তারা দেখতে পারছেন। ছবিসহ ভোটার তালিকা যদি এজেন্টরা দেখতে না পান, তাহলে তারা কীভাবে ভোটার শনাক্ত করবেন। জাল ভোট হচ্ছে কি না, সেটা কীভাবে শনাক্ত করবেন?
ছাত্রদলের ভিপিপ্রার্থী আরও বলেন, বিষয়টা নিয়ে আমি রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম স্যারের সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে, এটা তিনি ব্যবস্থা করছেন।
আবির আরও বলেন, নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কোনো পক্ষ বা প্রার্থী ক্যাম্পাসে বহিরাগত ঢোকানোর চেষ্টা করলে আমরা অবশ্যই প্রতিহত করব। শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)