‘ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই’
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণসমাবেশ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।
সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইউনিট এবং দেশের নানা জেলা-উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। অনেকেই কপালে ও মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড পরিহিত অবস্থায় অংশ নেন সমাবেশে। হাতে ছিল ছাত্রদল ও বিএনপির পতাকাও।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।