ছাত্রকে বেত্রাঘাত, শিক্ষককে পেটালেন অভিভাবক
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ক্লাশ চলাকালীন উচ্চস্বরে কথা বলায় এক ছাত্রকে বেত্রাঘাত করেন এক শিক্ষক। বিষয়টি শুনতে পেয়ে দলবল নিয়ে স্কুলে ছুটে আসেন ওই ছাত্রের বাবা। শিক্ষককে না পেয়ে তারা যান প্রধান শিক্ষকের কক্ষে। সেখানেই মারধর করা হয় প্রধান শিক্ষককে।
গত শনিবার বিকাল ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সপ্তম শ্রেণির ক্লাশ নিচ্ছিলেন। ক্লাশ চলাকালীন নবম শ্রেণির কক্ষ থেকে দুই ছাত্র উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা শুরু করেন। ক্লাশ শেষে নবম শ্রেণিতে যান ওই শিক্ষক। এ সময় উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার বিষয়টি জানতে চাইলে নবম শ্রেণির ছাত্র ফাহাদ বলে, দশম শ্রেণির ছাত্র সালমানসহ হাসিঠাট্টা করেছি। এতে কোনো দোষের কিছু আছে?
ফাহাদ আরও খারাপ আচরণ শুরু করলে শাখাওয়াত তাকে বেত্রাঘাত করেন।
বেত্রাঘাতের বিষয়টি অভিভাবকদের জানায় সে। তখন ওই ছাত্রের আত্মীয় হাবিব ও বাবা খোরশেদ আলম মিন্টুসহ কয়েকজন বিষয়টি জানার জন্য স্কুলে আসেন। শিক্ষকরা বেত্রাঘাতের কারণ জানান। ঘটনা শুনে অভিভাবকরা শিক্ষকদের বলেন, এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি তাদের জানালে ভালো হতো।
ছাত্র ও শিক্ষকের বিষয়টি স্কুল কমিটি বিচার করবে বলে জানান প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়া। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন হাবিব। একপর্যায়ে ছাত্রের বাবা খোরশেদ প্রধান শিক্ষককের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)