ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৩)
যেটা অন্য এক হাদীছ শরীফ-এ উল্লেখ করা হয়েছে-
عَنْ حَضْرَتْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أمَّا بعدُ أَلا أيُّها النَّاس فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَنِي رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَال وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي ثَلَاثًا
হযরত যায়িদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ
মক্কা শরীফ ও মদীনা শরীফ-এর মাঝামাঝি একটি স্থান
بِمَاءٍ يُدْعَى خُمًّا
পানির পাশে ‘খুমমান’ এটা একটা জায়গা। খোম যেটা বলা হয়। সেখানে তিনি দাঁড়িয়ে খুৎবা মুবারক দিলেন।
بِمَاءٍ يُدْعَى خُمًّا
দাঁড়িয়ে তিনি খুৎবা দিলেন। কি খুৎবা দিলেন।
فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল তিনি যিনি খালিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত করলেন, প্রশংসা করলেন।
وَوَعَظَ وَذَكَّرَ
এবং তিনি নছীহত করলেন, তা’লীম দিলেন, স্মরণ করিয়ে দিলেন।
ثُمَّ قَالَ أمَّا بعدُ أَلا أيُّها النَّاس
অতঃপর তিনি বললেন, হে মানুষেরা! তোমরা জেনে রাখো
إِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَنِي رَسُولُ رَبِّي فَأُجِيبَ
আমিতো যিনি খালিক্ব যিনি মালিক মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসেছি, একটি নির্দিষ্ট সময় নিয়ে। যখন খালিক্ব মালিক মহান আল্লাহ পাক উনার তরফ থেকে উনার প্রতিনিধি অর্থাৎ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি আসবেন তখন আমাকে তো চলে যেতে হবে। আমি তখন কিন্তু চলে যাবো।
وَاَنَا تاَرِكٌ فِيْكُمُ الثَّقَلَيْنِ
আমি তোমাদের জন্য দু’টি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি।
১৮
أَوَّلُهُمَا كِتَابُ اللهِ
তারমধ্যে একটা হচ্ছে মহান আল্লাহ পাক উনার কিতাব ‘কিতাবুল্লাহ’।
فِيهِ الْهُدَى وَالنُّورُ
সেই কিতাবের মধ্যে হিদায়েত রয়েছে, নূর রয়েছে।
فَخُذُوا بِكِتَابِ اللهِ وَاسْتَمْسِكُوا بِهِ
মহান আল্লাহ পাক উনার যে কিতাব- কুরআন শরীফ সেটাকে তোমরা ধারণ করো। দৃঢ়তার সাথে ধারণ করো।
فَحَثَّ عَلَى كِتَابِ اللهِ وَرَغَّبَ فِيهِ
স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল তিনি সেই কিতাবকে দৃঢ়তার সাথে ধারণ করার জন্যে, আঁকড়িয়ে ধরার জন্য তিনি তাগিদ করলেন, উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন যে, তোমরা অবশ্যই সেই কিতাবকে দৃঢ়তার সাথে ধারণ করবে।
ثُمَّ قَال وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي ثَلَاثًا
এরপর বললেন- তিনি বারবার বললেন, একাধিকবার বললেন, তোমাদেরকে আমি মহান আল্লাহ পাক উনার কথা মুবারক স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা আমার যারা আহলে বাইত শরীফ উনাদের ব্যাপারে সতর্ক থেকো। তোমাদেরকে আমি মহান আল্লাহ পাক উনার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ব্যাপারে সতর্ক থেকো। সুবহানাল্লাহ!
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।