আলোচনা মুবারক উনার বিষয়: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করার ফযীলত
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ রবি, ১৩৯৪ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৯ম পর্ব)
এরপরে সেই রাতে সে ঘুমিয়ে গেলো, রাতে সে স্বপ্ন দেখছে। যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই প্রতিবেশী, মুসলমান প্রতিবেশী উনার ঘরে তাশরীফ মুবারক রেখেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
যে, তিনি তখন রেখেছেন। তিনি তো আর চিনেন না। সেই ইহুদী মহিলা তো উনাকে চিনতে পারছে না। সে জিজ্ঞেস করেছে, উনি কে? উনার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সাথে।
هٰذَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ هٰذَا الْـمَنْـزِلَ لِـيُسَلِّمَ, لِـيُسَلِّمَ عَلٰى اَهْلِهٖ
যে, এই ঘরে যারা আছেন উনাদেরকে শান্তি প্রদান করার জন্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরুত তাশরীফ মুবারক রেখেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! কেন? যেহেতু তারা খুশি মুবারকفَرْحِهِمْ بِهٖ উনাকে, উনার সম্মানার্থে যেহেতু তারা খুশি প্রকাশ করে থাকে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
يَزُوْرَهُمْ এবং উনাদের যিয়ারত করছেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীদার মুবারক দান করছেন মহাসম্মানিত মহাপবিত্র। কেন? যে, উনারা উনার সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করে থাকে। মাহফিলের ব্যবস্থা করে থাকে সেই কারণে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সেই ইহুদী মহিলা তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যারা ছিলেন উনাদেরকে বললেন, উনি কী আমার সাথে কথা বলবেন? তো, উনারা বললেন, হ্যা বলবেন। যেখানে যেভাবে সে স্বপ্ন দেখেছে তার মত করে আমরা সেভাবেই প্রকাশ করছি। উনি তখন উনার কাছে গিয়ে পেশ করলেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লাব্বাইক বলে সাড়া দিলেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সেই মহিলাও, ইহুদী মহিলা আশ্চর্য হয়ে গেলো। যে, আমার প্রতি আপনি লাব্বাইক বলছেন! আমিতো বিধর্মী-ইহুদী এবং আপনাদের চরম-পরম শত্রু। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখনই জানিয়ে দিলেন যে, সেই আল্লাহ পাক উনার কসম! যে, আমি জানি যে, আপনি হিদায়েত লাভ করবেন। দ্বীন ইসলাম কবুল করবেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তখন সেই মহিলা বলছে, যে সত্যিই আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যারা আপনার বিরোধিতা করে তারা ধ্বংস। আর যারা আপনার শান-মান মর্যাদা চিনতে পারেনি, তারা বিফল হোক। এবং তিনি বললেন, যে দয়া করে, ইহসান করে আপনার নূরুল মাগফিরাত মুবারক প্রসারিত করুন। আমি দ্বীন ইসলাম গ্রহণ করবো। সাথে সাথে তিনি সেই মহিলা পাঠ করলেন, ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!’ সে মুসলমান হয়ে গেলো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সকালে তার ঘুম ভেঙ্গে গেলো। সে নিয়ত করলো তার যত মাল-সম্পদ আছে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারক উনার সম্মানার্থে এবং এই মাস; চলমান মাস সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, শাহরুল আ’যম শরীফ উনার সম্মানার্থে, উনার নূরুত তাশরীফ মুবারক, মীলাদ শরীফ উনার সম্মানার্থে, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে সে তার সমস্ত মাল-সম্পদ খরচ করবে, মাহফিল করবে, ওলীমা শরীফের ব্যবস্থা করবে।
এই নিয়ত করে সে যখন উঠলো, দেখলো তার আহাল, তার আহাল ব্যাপক আয়োজনে ব্যস্ত। সে তাকে জিজ্ঞেস করলো, বিষয়টা কী? এই নেক কাজে আপনি ব্যস্ত? মানে কারণ কী? তখন তার আহাল বলছে, যে গতকাল রাতে আপনি যখন ঈমান গ্রহণ করেন, তখন দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি, আপনার পরে আমিই কালেমা শাহাদাত পাঠ করেছি। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সেই মহিলা বললো, এটা কী করে সম্ভব? এত গোপন বিষয়টা আপনি কী করে জানলেন? যে, এইযে স্বপ্নের মাধ্যমে তিনিও একই স্বপ্ন দেখেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এইযে বিষয়টা সেই ইহুদী মহিলা তিনি এই শুধু পাঠ করলেন কী?
مَا اَحْسَنَ, مَا اَحْسَنَ الطَّرِيْقَ فِـى الْـمُؤْمِنِـيْـنَ
এইযে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করা যে, ওলীমা শরীফের ব্যবস্থা করা, মাহফিলের আয়োজন করা খুব ফিকির করার বিষয়, এই বিষয়গুলো খুব ফিকিরের বিষয়। সে শুধু এই বিষয়টাকে পছন্দ করলো যে, কতইনা উত্তম তরীকা; করার কথা কিন্তু বলেনি। শুধু পছন্দ করলো সেই কারণে তিনিও হেদায়েত লাভ করলেন, উনার পরিবারও হেদায়েত লাভ করলেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তাহলে আমরা যদি কেউ চাই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারক পেতে, তাহলে আমাদের কী করতে হবে? হ্যা; খরচ করতে হবে। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












