নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ইসম বা নাম মুবারক উনার সম্মানিত মু’জিযা শরীফ উনার বদৌলতে সম্মানিত ঈমান মুবারক লাভ
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ রবি, ১৩৯৪ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
تقل بَعْضُ الْعُلَمَاءِ عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا أَنَّهُ قَالَ نظر يَهُودِي بِالشَّامِ فِي زَمَنِ النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ فَوَجَدَ ام اسم سيدنا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ارْبَعَةِ مَوَاضِعَ فَكَشَطَهُ ثُمَّ نَظَرَ في اليوم الثاني فَوَجَدَهُ فِي ثَمَانِيَةِ مَوَاضِعَ فَكَشَطَهَا ثُمَّ نَظَرَ فِي الْيَوْمِ الثَّالِثِ فَوَجَدَهُ فِي اثنى عَشَرَ مَوْضِعًا فَسَارَ إِلَى الْمَدِينَةِ فَوَجَدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَاتَ فَقَالَ لِسَيِّدِنَا حَضْرَتْ عَلِي كَرَّمَ اللَّهُ وَجْهَهُ عَلَيْهِ السَّلَامُ ارِنِي ثَوْبَ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجَهُ لَهُ فَشَمَّهُ وَقَامَ عِنْدَ م القير الشَّرِيفِ وَاسْلَمَ وَقَالَ اللهُمَّ إِنْ كُنْتَ قَبِلْتَ إِسْلَامِي فَاقْبِضُ رُوْحِي سَرِيعا فَوَقَعَ مَيْتًا فَعَسَلَهُ سَيِّدُنَا حَضْرَتْ عَلِيٌّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ عَلَيْهِ السَّلَامُ وَدَقْتَهُ فِي الْبَقِيعِ رَحِمَهُ اللَّهُ
অর্থ: “কতিপয় হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় শাম দেশীয় এক ইহুদী ব্যক্তি একবার সম্মানিত তাওরাত শরীফ খুলে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ইসম বা নাম মুবারক ‘সাইয়্যিদুনা মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ ৪ জায়গায় পেয়ে ঘষে উঠিয়ে ফেলে। নাঊযুবিল্লাহ!
তারপর দ্বিতীয় দিন আবার সে সম্মানিত তাওরাত শরীফ খুলে সেখানে ৮ জায়গায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ইসম বা নাম মুবারক পায় এবং ঘষে উঠিয়ে ফেলে। নাউযুবিল্লাহ!
তারপর তৃতীয় দিন সে সম্মানিত তাওরাত শরীফ খুলে আবারও সেখানে ১২ জায়গায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ইসম বা নাম মুবারক পায়। সুবহানাল্লাহ! তখন (সে বিষয়টি বুঝতে পেরে) পবিত্র মদীনা শরীফ উনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অতঃপর সে পবিত্র মদীনা শরীফ এসে দেখতে পায় যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় দীদার মুবারকে তাশরীফ নিয়েছেন।
তখন সে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট আরজী পেশ করে যে, দয়া করে আমাকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কাপড় মুবারক দেখান। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কাপড় মুবারক বের করে তাকে দেখালে সে উক্ত সম্মানিত কাপড় মুবারক-এ বুছা দেয় এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত রওযা শরীফ উনার পাশে দাড়ায় ও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ!
(সম্মানিত ইসলাম গ্রহণের পর) ঐ ব্যক্তি বলেন যে, আয় বারে এলাহী! আপনি যদি আমার সম্মানিত দ্বীন গ্রহণ করাকে কবুল করে থাকেন, তাহলে অতি দ্রুত-আমার সম্মানিত রূহ মুবারক কবয করে নিন। সুবহানাল্লাহ! তখন (কিছুক্ষণ পূর্বে যিনি ইসলাম গ্রহণ করেছেন) উনার সম্মানিত বিছাল শরীফ সংঘটিত হয়। সুবহানাল্লাহ! আর সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উক্ত ব্যক্তিকে গোসল করিয়ে জান্নাতুল বাকীতে দাফন করেন। সুবহানাল্লাহ! (আল মাজালিসুল ওয়া’যিয়্যাহ ফী শরহি আহাদিছী খইরিল বারিয়্যাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন ছহীহিল ইমামিল বুখারী শরীফ ২/১১৯)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












