চোরাইপথে মুন্নু সিরামিক কারখানায় অবৈধ গ্যাস সংযোগ
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার ধামরাইয়ে বৈধ সংযোগের আড়ালে বাইপাস লাইন তৈরি করে গ্যাস চুরির অভিযোগে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গত মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের ইসলামপুরে রিতার মালিকানাধীন মুন্নু সিরামিক্সের কারখানায় অভিযান শুরু করে গাজীপুর আঞ্চলিক কার্যালয় থেকে আসা তিতাসের ভিজলেন্স টিম। কারখানাটির মালিক মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন আলামত এবং গ্যাসের মিটার জব্দ করে কর্তৃপক্ষ।
গোপন অনুসন্ধানের অংশ হিসেবে তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে একটি দল প্রথমে কারখানায় প্রবেশ করেন। এ সময় অসহযোগিতা করেন কারখানা সংশ্লিষ্টরা একপর্যায়ে চোরাই পাইপ লাইনের সন্ধান মেলে কারখানায়। পরে বিষয়টি অবহিত করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এরপরই সেখানে যান তিতাসের উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় তারা মুন্নু সিরামিকসের বাইপাস গ্যাস লাইনসহ ফলস আরএমএস দেখতে পান। একইসঙ্গে সেখানে একটি সরাসরি বাইপাস লাইন সনাক্ত করা হয়। যা থেকে লো প্রেসার থাকলে সরাসরি বিশাল বড় গ্যাস বুস্টার দিয়ে গ্যাস টেনে নেয়া হতো কারখানায়। এ ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে যান গণমাধ্যমকর্মীরা। তবে তাদের কারখানায় ঢুকতে দেননি নিরাপত্তারক্ষী ও কারখানা সংশ্লিষ্টরা।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, বকেয়ার দায়ে চারটি সংযোগ বিচ্ছিন্ন করার পর সম্প্রতি বকেয়া পরিশোধ সাপেক্ষে একটি সংযোগ পুনঃস্থাপন করে মুন্নু সিরামিকস কর্তৃপক্ষ।
সেই সংযোগের আড়ালে অবৈধভাবে ৪ ইঞ্চি পাইপ যোগে বাইপাস লাইন করে ভিন্ন পথে গ্যাস চুরি করার বিষয়টি অনুসন্ধান কালে ধরা পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)