চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে
অকস্মাৎ দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। এক দিনেই পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ পাঁচ জেলায় তাপমাত্রা হ্রাস পেয়েছে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এসেছে ৭ ডিগ্রির ঘরে।
গতকাল জুমুয়াবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল জুমুয়াবার দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রবিবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এ ছাড়া এই তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং একই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।