চুয়াডাঙ্গায় বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গতকাল জুমুয়াবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী রেলস্টেশন থেকে ১শ গজ দূরে, দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।