সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

‘চিকিৎসা না পেলে ছেলেটা আর বাঁচবে না’-এ আশংকা আহত জাহেদুলের পিতার

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, রাত ১২:৪৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:০৪

জয়পুরহাট সংবাদদাতা:
আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জাহেদুল। আহত হয়ে জীবন কাটছে বাড়ির চার দেয়ালের মধ্যে। ফলো আপ চিকিৎসার জন্য সিএমএইচএ যাওয়া জরুরি। কিন্তু এ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা যাওয়ার টাকাও নেই।
অভাবের তাড়নায় জাহেদুল আলম লেখাপড়া রেখেই ঢাকা গিয়েছিলেন, চাকুরি করে সংসারের হাল ধরবেন বলে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে পেটে ও পায়ে গুলি লেগে অবশেষে ফিরলেন আহত হয়ে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের দিনমজুর আব্দুল জলিলের ছেলে জাহেদুল ইসলাম (২১)। তিন ভাইয়ের মধ্যে সবার বড় জাহেদুল। ২০২২ সালে গ্রামের পাশে দুপচাঁচিয়া কারিগরি কলেজ থেকে এইচএসসি পাশ করে আবার ওই কলেজেই অনার্সে ভর্তি হন। কিন্তু অভাবের সংসারে দিন যেখানে চলে না সেখানে কলেজেও যাওয়া হয় না।
দিনমজুর বাবা-মায়ের কষ্ট দেখে বিবেকের তাড়নায় লেখাপড়া রেখেই ছয় মাস আগে ঢাকা চলে যান চাকুরি করতে। যাত্রাবড়ি এলাকায় প্যাকেজিং ফ্যাক্টরীতে কার্টুন তৈরির কাজ নেন। বাবা আব্দুল জলিল (৬০) ও মা হাসনা বেগম (৫৩) ছেলে চাকুরি করছে. এতে খুশি হয়েছিলেন খুব। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না।
এদিকে নিজের লেখাপড়া থেমে গেলেও জাহেদুল স্বপ্ন দেখতেন চাকুরির টাকা থেকে ছোট দুই ভাই শিহাব প্রামানিক (১৯) ও জিসান প্রামানিক (১৭) কে ভালো করে লেখাপড়া শিখিয়ে বড় করবেন, যাতে তারাও চাকুরি করে স্বাবলম্বী হতে পারে। জাহেদুলের সেই আশা যেন আশাই থেকে গেল।
বিছানায় শুয়ে থাকা অসহায় জাহেদুল বাঁচার আকুতি নিয়ে কথা বলেন তখন তাঁর দু’চোখ পানিতে ভিজে যাচ্ছিল। জাহেদুল জানান, ৫ আগস্ট অফিস খোলা থাকায় সেখানে গিয়ে শুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই আনন্দে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আনন্দ মিছিল বের হলে আমিও সেই মিছিলে যোগ দেই। পুলিশ হঠাৎ হামলা শুরু করে। এ সময়ে জাহেদুলের পেটে দুটি ও দুই পায়ে দুটি মোট চারটি গুলি লাগে। পেটে লাগা গুলি পায়ুপথের নিচ দিয়ে মূত্রথলি ছিঁড়ে বের হয়ে যায়। এ অবস্থায় তাকে প্রথমে সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলি বের করে ব্লাডার ইনজুরির অপরেশন করে সফল না হলে চিকিৎসকরা তাকে অন্য ওয়ার্ডে শিফট করে।
টানা ১৫দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে চারদিন আইসিইউতে রাখা হয়। গত ২২ আগষ্ট সেখানে তার ব্লাডার ইনজুরির সফল অপারেশন হয়। এজন্য ১৪ দিন তাকে আবারো আইসিইউতে থাকতে হয়। এক মাস ১৭ দিন উন্নত চিকিৎসা দিয়ে সরকারি খরচে জাহেদুলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বাড়ি এসে তার জটিলতা বেড়ে যায়। ঠিকমত খেতে ও প্রস্তাব করতে পারছেন না। সব সময় ব্যথা হয়। রাতে ঘুম হয় না। সমস্ত শরীর ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। পরিবারের পক্ষে গুরুতর আহত জাহেদুলের চিকিৎসা করার মত সামর্থ্যও নেই । ফলে ছেলের চিকিৎসা ও পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে দিনমজুর বাবা আব্দুল জলিলকে। তার দুশ্চিন্তার যেন শেষ নেই।
এ অবস্থায় সেনাবাহিনীর ডাক্তারদের তত্ত্বাবধানে সিএমএইচ হাসপাতালে এক মাস ১৭ দিন চিকিৎসা শেষে অক্টোবরের ৪ তারিখে জাহেদুল গ্রামের বাড়ি আসেন। এক মাস পর তাকে আবারো চিকিৎসা নেওয়ার জন্য সিএমএইচ হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়।
কিন্তু বাড়ি আসার পর থেকে জাহেদুল ঠিকমত খাবার খেতে পারছে না । তার শরীর শুকিয়ে যাচ্ছে। চলাফেরা করতে না পারায় বাড়ির চার দেয়ালের মধ্যে সারদিন বিছানায় শুয়ে দিন কাটছে তার। ছোট ভাই শিহাব প্রামানিক অভাবের সংসারে তেমন লেখাপড়া করতে পারেনি। দিনমজুরের কাজ করে যা আয় হচ্ছে তাই দিয়ে কোন মতে চলছে সংসারের খরচ।
জাহেদুল বলেন, হাসপাতালেই ভালো ছিলাম। বাড়ি আসার পর কিছু খেতে পারছি না। শরীর খুবই দুর্বল। কথা বলতেও কষ্ট হচ্ছে। সংসারে আমিই ছিলাম একমাত্র ভরসা। কিন্তু অসুস্থতার কারণে আমিই এখন সংসারের বোঝা হয়ে গেলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম হাসপাতালে দেখতে এসে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। এছাড়া সমন্বয়কদের সংগঠন জুলাই ফাউন্ডেশন থেকে ৫০ হাজার সহায়তা পেয়েছি মাত্র। এরপর আর কোন সহযোগিতা মেলেনি। তেমন কেউ খোঁজ খবরও করে না। দরিদ্র বাবার পক্ষে আমার চিকিৎসা মেটানো সম্ভব নয়। ঢাকায় যে আবার চিকিৎসা নিতে যাব,অ্যাম্বুলেন্স ভাড়া করার মত সামর্থতো আমাদের নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে