চিকিৎসাধীন আহত ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সুখবর
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা সরকারের দেওয়া এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।