চিকিৎসক ছাড়াই চলে ক্লিনিক, প্যাথলজি চালান কর্মচারীরা
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর পুঠিয়ায় যত্রতত্রভাবে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও প্যাথলজি সেন্টারগুলোতে নেই নিজস্ব কোনো চিকিৎসক। অথচ প্রতিটি ক্লিনিকে একাধিক চিকিৎসকের নাম ব্যবহার করে বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। দক্ষ টেকনিশিয়ানদের স্বাক্ষর, সিল ব্যবহার করে প্যাথলজির বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দেন সেখানকার কর্মচারীরা। এমনকি মালিক, কর্মচারীরা চিকিৎসক সেজে চিকিৎসা দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যে তালিকাভুক্ত মোট ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চলছে। এ ছাড়া আলাদাভাবে আরও ৯টি প্যাথলজিক সেন্টার রয়েছে। তবে ওই তালিকার বাইরে আরও দুই একটি প্যাথলজি সেন্টার গোপনে অবৈধভাবে ব্যবসা করছেন। আর সরকারি নিয়ম অনুসারে একটি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের ১০টি বেডের জন্য সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও একজন প্রশিক্ষিত সেবিকা থাকার বিধান রয়েছে। আর প্যাথলজি বিভাগের জন্য স্ব-স্ব সেক্টরে সরকার অনুমোদিত ও প্রশিক্ষিত টেকনিশিয়ান।
স্থানীয়রা বলছেন, ক্লিনিক ও প্যাথলজি সেন্টারগুলোতে সংশ্লিষ্ট দপ্তর কোনো নজরদারি করেন না। ফলে ক্লিনিক প্যাথলজি সেন্টার মালিকেরা স্বাস্থ্য সেবায় সরকারি কোনো নিয়ম নীতি মানছেন না। অনিয়ম ও অপচিকিৎসার কারণে মাঝেমধ্যে ঘটছে রোগী মৃত্যুর ঘটনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দেওয়া তথ্য মতে, পুঠিয়াতে কোনো ক্লিনিকের নিজস্ব চিকিৎসক নেই। দু’একটা ক্লিনিকে ভাড়া করা চিকিৎসক দিয়ে শুধু অস্ত্রোপচার করিয়ে নেন। বাকি কাজ ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা করেন। অথচ ক্লিনিকের সামনে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বোর্ড ঝুলিয়ে রাখা আছে। যার বেশির ভাগ ভুয়া চিকিৎসক। অথবা এদের মধ্যে যার নাম ব্যবহার করে প্রচারণা করছে হয়তো ওই চিকিৎসকেরা জানেন না।
আবার অনেক ক্লিনিক মালিকেরা নিজেরাই চিকিৎসক সেজে অস্ত্রোপচার করছেন। এতে রোগীরা বিভিন্ন সমস্যায় পড়ছেন। এর ফলে মাঝেমধ্যে কিছু রোগী সঠিক সময়ে যথাযথ চিকিৎসা সেবার অভাবে মারাও যাচ্ছেন।
নাম প্রকাশ না করা শর্তে এক ক্লিনিক মালিক বলেন, ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে যেন কোনো হয়রানি বা আইনি জটিলতা না হয় এ জন্য সকল মালিক মিলে সমিতি করা হয়েছে। যেকোনো সমস্যা হলে সমাধান করবে সমিতি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।