চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক বহাল, পিঁয়াজও রফতানি করবে না ভারত
আল ইহসান ডেস্ক:
সেদ্ধ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই শুল্ক অব্যাহত থাকবে।
আর পিঁয়াজ রফতানিও আগের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
২০২৩ সালের আগস্ট মাসে দেশের বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। সেসময় জানানো হয়েছিল, চলতি বছরের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এই শুল্ক জারি থাকবে। তবে গত বুধবার আবার জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের শুল্কই বহাল থাকবে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে চাল রফতানির বেলায় ২০ শতাংশ শুল্ক অনির্দিষ্টকালের জন্যই জারি থাকবে।
৩১ মার্চ পর্যন্ত পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। তবে সেই সময়কালও আরো বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার তারা আবার পরিষ্কার করে জানিয়েছে, সেই সময় এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। বরং নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।