চালের দাম বাড়ানোর কোনো যুক্তিই গ্রহণযোগ্য না -খাদ্যমন্ত্রী
ব্যবসায়ীদের চালের দাম বাড়ানোর কোনো যুক্তিই গ্রহণযোগ্য না বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী সাধন। হঠাৎ দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে এসব কথা বলে মন্ত্রী।
মন্ত্রী বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরাও কঠোর অবস্থানে আছি। অবৈধ মজুত যারা করে তারা যে দলের হোক, যত শক্তিশালী লোকের আত্মীয় হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
খাদ্যমন্ত্রী বলে, হঠাৎ দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিলগেটে বিক্রয় করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে। সারা দেশে মনিটরিং জোরদার করা হয়েছে।
কৃষককে ন্যায্যমূল্য দিতেই সরকার কৃষকের কাছ থেকে ধান কিনে থাকে। এখন কৃষকের কাছে ধান নেই উল্লেখ করে মন্ত্রী বলে, অনেক হাসকিং মিলে ঘাস গজিয়েছে, বিদ্যুতের সংযোগ নেই- এমন মিলেও অবৈধ মজুত পাওয়া যাচ্ছে।
‘ধানের দাম বৃদ্ধির বিষয়ে প্রায়ই মিলাররা অভিযোগ করেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, চালের বা ধানের ব্যবসায় ক্যাপাসিটির সবটুকুই ধরে রাখা যাবে না। একটা অংশ ক্রাসিং হবে আর একটা অংশ বাজারজাত হবে। সব মিলিয়ে ক্যাপাসিটি নির্ধারণ করা হয়। ’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।