মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
ব্যবসা মন্দা আয় নেই, করে ভাটা:

চার মাসে রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকা, কর দিতে পারছেন না ৮৮%

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, রাত ১:০৭
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অস্থির দেশ। একের পর এক আন্দোলন, দাবি-দাওয়া, অন্তহীন বিক্ষোভ বিভিন্ন স্টেকহোল্ডারের। রাজনৈতিক অনিশ্চয়তা, আইন-শৃঙ্খলার অবনতি, আস্থাহীনতা চরমে। সবকিছুর প্রভাব পড়েছে অর্থনীতিতে, ব্যবসা-বাণিজ্যে।
বিনিয়োগ স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হারসহ নানা কারণে অর্থনীতিতে এক প্রকার নীরব মন্দা, যার ফলে মানুষের আয় কমে গেছে। ব্যবসায় লাভের বদলে টিকে থাকার সংগ্রাম। যারা পারছে না তাদের ব্যবসা বা উদ্যোগ বন্ধ হয়ে যাচ্ছে। একে একে অসংখ্য কারখানা বন্ধ আর বিপুলসংখ্যক কর্মীর চাকরি হারানোর ঘটনাও অহরহ।
এর সরাসরি প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। চলতি অর্থবছরের চার মাসেই রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। স্বাভাবিকভাবে করও দিতে পারছেন না করদাতারা। সবশেষ হিসাবে, রিটার্ন জমা করদাতাদের মধ্যে ৮৮ শতাংশই শূন্য রিটার্ন জমা দিয়েছেন বা কোনো করই দেননি।
উচ্চ মূল্যস্ফীতির সময় বেশি ভ্যাট পাওয়ার কথা থাকলেও সেখানে খরা চলছে। আমদানি শুল্কেও মোটা অঙ্কের ঘাটতি পড়ছে। ফলে সরকারের নিজস্ব আয়ের জায়গাটিও ঝুঁকিতে। কাক্সিক্ষত আয় না হলে সরকারের ব্যয় মেটানোর জন্য ঋণনির্ভরতা বাড়তে পারে।
তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব ঘাটতি হয়েছে ১৭ হাজার ২২০ কোটি টাকা।
এ সময় রাজস্ব আয়ের তিনটি অনুবিভাগেই নেতিবাচক চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.১৭ শতাংশে। তবে বাজারদরের আগুনে বাজারের ব্যাগ খালিই থাকছে ক্রেতার। তথ্য-উপাত্ত বলছে, বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যয়ের চাপ বেড়েছে। অন্যদিকে উচ্চ সুদের হার বহাল রেখে মূল্যস্ফীতি কমানোর নীতির কাক্সিক্ষত ফল আসেনি।
নিয়মানুযায়ী, নভেম্বর মাসের ৩০ তারিখ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আয়কর জমা দিয়েছেন মাত্র ১৪ লাখ ৮৫ হাজার ৪২১ জন। সর্বশেষ কতজন শূন্য কর দিয়েছেন তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি। তবে এর আগের সাড়ে ১১ লাখ করদাতার জমা দেওয়া রিটার্নের তথ্য মতে, ১০ লাখ ২৫ হাজার জনই শূন্য রিটার্ন জমা দেন বা তারা কোনো করই দেননি, শতকরা হিসাবে যা ৮৮ শতাংশের বেশি।
গত করবর্ষে ৪৫ লাখ মানুষ আয়কর দিয়েছিলেন। সে হিসাবে চলতি বছর এই রিটার্ন জমা দেওয়ার হার অনেক কম। বিভিন্ন কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানো, অনেক বড় করদাতার বিদেশে পালিয়ে যাওয়া ও উচ্চ মূল্যস্ফীতিতে আয় সংকুচিত হওয়ার প্রভাব পড়েছে আয়কর রিটার্ন জমায়। আয়কর শাখার বৃহৎ করদাতা ইউনিট-এলটিইউ কাজ করে বড় পর্যায়ের করদাতাদের নিয়ে। সেখানে ব্যক্তি ও কম্পানি শ্রেণির করদাতারাও ঠিকমতো কর দিতে পারছেন না।
ব্যবসায়ী-অর্থনীতিবিদরা বলছেন, অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। আইন-শৃঙ্খলা ও ব্যবসায় পরিবেশের উন্নতি আর রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অর্থনীতিতে গতি ফিরবে না। রাজস্ব আদায় চাঙ্গা করতে গেলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর সার্বিক ব্যবসা ও অর্থনীতিতে একটা প্রাণচাঞ্চল্য আসতে পারে।
সাভারের একটি পোশাক কারখানা বন্ধ হওয়ায় অর্থবছরের প্রায় আট মাস কর্মহীন ছিলেন রবিউল হাসান। বাকি চার মাসে তঁর করযোগ্য আয় না থাকায় তিনি শূন্য কর দিয়েছেন। অথচ এর আগের করবর্ষে তিনি ন্যূনতম করের চেয়েও বেশি কর দিয়েছিলেন। শুধু রবিউলই নন, এমন করদাতার সংখ্যা অনেক। শূন্য করের অনুপাত দেখলেই যা স্পষ্ট।
নাম প্রকাশ না করার শর্তে এলটিইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমাদের আদায় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে লক্ষ্যের তুলনায় কম। দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি না হলে এই আদায় বাড়ানো সম্ভব না।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৩ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ৩ ঘণ্টা আগে