চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি -মাহফুজ
নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পায়নি বলে অভিযোগ করেছে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ। গত বুধবার রাতে এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাতের বক্তব্যের প্রসঙ্গ টেনে মাহফুজ লিখেছে, আজকে হাসনাতের সংসদে “আকুতি”দেখে মনে পড়ল, রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য ৪-৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাঁদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি।
একটি রাজনৈতিক দলের চাপে বা সিদ্ধান্তে উপদেষ্টারা তাকে সহযোগিতা করেনি বলে দাবি করে মাহফুজ। সে লিখেছে, এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে/সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন, এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাদের মঙ্গল করুন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।