রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘চাকরি করে না খেয়ে থেকেছি এখন আমার সবজি বিদেশ যায়’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, সকাল ৪:১০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:০৫
‘চাকরি করে না খেয়ে থেকেছি এখন আমার সবজি বিদেশ যায়’

নোয়াখালী সংবাদদাতা:
২০ বছর বয়সে বাবা মারা যাওয়ায় জীবিকার জন্য কাজের সন্ধানে চট্রগ্রামে যান সিরাজ উদ্দীন (৪২)। ৭০০ টাকায় মাসিক বেতনের চাকরিতে তার চালাতে হতো ৫ জনের সংসার। দিন দিন সংসারের খরচ বাড়লেও আয় বাড়েনি সিরাজের। বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি ফিরে জমি বর্গা নিয়ে চাষ শুরু করেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি সিরাজকে। বর্তমানে তার চাষ করা সবজি যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে।
সিরাজ উদ্দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি চার একর জমিতে শাক সবজি উৎপাদন করছেন। গতবছর মধ্যেপ্রাচ্যে কদু রপ্তানি করেছিলেন তিনি। এবছর তার চাষ করা সবজি মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। তাকে দেখে এ এলাকার লোকজন সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে মোহাম্মদপুর ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি সবজি রপ্তানি হয়ে থাকে।
সিরাজ উদ্দীন বলেন, বাবা মারা যাওয়ার পর মাত্র ৭০০ টাকা বেতনের চাকরি করেছি। যখন চাকরি করেছি রাতে না খেয়ে থেকেছি। সেই চাকরি ছেড়ে গত ৩ বছর ধরে আমি সবজি ব্যবসা করছি। এখন আমার চাষ করা সবজি বিদেশ যায়। কদু, করলা, শিম আর কাঁচা মরিচ মধ্যপ্রাচ্য ও ইউরোপে পাঠাচ্ছি।
তিনি আরও বলেন, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল সুবর্ণচরের চরলক্ষ্মী গ্রাম থেকে সারাবিশ্বে সবজি যাচ্ছে। অনেক কৃষক লাভবান হচ্ছেন। নতুন করে সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সপ্তাহে ৮০০ কেজি শিমের বিচি বিদেশে যাবে। কিন্তু আমাদের কোনো সরকারি লাইসেন্স নেই। যদি আমাদের লাইসেন্স করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২৩ অর্থবছরে সুবর্ণচর উপজেলা জুড়ে মোট ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন কৃষকরা। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে নিয়মিত রপ্তানি হচ্ছে এসব এলাকার সবজি। সবজি চাষে পুরুষের পাশাপাশি নারীরাও সহযোগিতা করছেন।
সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে নানান রকমের সবজি চাষ করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা। বিশাল ঘেরের চারপাশে সবজি এবং ভেতরে মাছ চাষ করেছেন তারা। জৈব পদ্ধতির নিরাপদ সবজি হওয়ায় রপ্তানির ফলে মিলছে ভালো দাম। সম্প্রসারিত হচ্ছে নিরাপদ খাদ্যের বাজার। এ সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপের বাজার ধরতে প্রস্তুত হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। সারা বছর সবজি চাষের মাধ্যমে এক ফসলী জমিকে পরিণত করেছেন তিন ফসলী জমিতে, পেয়েছেন সফলতা।
৩০০ ফুট জায়গায় কদু চাষ করেছেন কৃষক নুরুদ্দিন (৪০)। তিনি বলেন, কদু চাষ খরচ কম, লাভ বেশি। ৩০০ ফুট জায়গায় প্রচুর কদু হয়েছে। প্রতি ৩ দিন অন্তর অন্তর এক দেড়শ পিস কদু বিক্রি করি। কোনো ওষুধ দেওয়া লাগে না। হলুদ কার্ড ব্যবহার করি যার ফলে পোকামাকড় আসতে পারে না। আমাদের কদু বিদেশে যায়।
১০ হাজার টাকা খরচে ৪ শতাংশ জমিতে কাঁচামরিচ রোপণ করে ৭০ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন কৃষক আবুল কালাম (৪০)। তিনি বলেন, ৪ শতাংশ জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে এক সিজনে বিক্রি করছি ৭০ থেকে ৮০ হাজার টাকার মরিচ। এক সময় আমরা ভালো দাম পেতাম না। বিদেশে চালান হয় দেখে আমাদের ভাগ্য বদলে গেছে।
টমেটো চাষি কৃষক মুহম্মদ সোলেমান (৫০) বলেন, আগেও আমরা কৃষি কাজ করতাম কিন্তু দাম পেতাম না। টমেটো বিক্রি হতো ৫-৬ টাকায়। এখন বিভিন্নস্থান থেকে বেপারি আসে এছাড়া দুবাইয়ে বিক্রি হয় তাই ভালো দাম পাই। ৮৫ টাকা পর্যন্ত কেজি বিক্রি করেছি। এখন উৎপাদন বেশি হওয়ায় ২৫ টাকা দাম পাচ্ছি।
বিদেশে যাচ্ছে হরানী বেগমের (৩৫) শিমের বিচি। তিনি বলেন, ছইয়ের (শিম) থেকে এর গোটার (বিচি) দাম বেশি। ছইয়ের (শিম) গোটার (বিচি) বিদেশে যায়। ছই (শিম) দুই লাখ টাকা বিক্রি করেছি, গোটাও (বিচি) ৩-৪ লাখ টাকা বিক্রি করতে পারব।
তবে এখানকার সড়কের বেহাল দশার ফলে এখানকার কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয় চালকদের। চালক মুহম্মদ মাসুদ (৩৮) বলেন, বিদেশে রপ্তানি হওয়ায় আমাদের আয় বেড়ে গেছে। আগে ৫০০ টাকা রোজগার হলে এখন হয় এক হাজার টাকা। রাস্তার কারণে মালামাল আনা নেওয়া করতে অসুবিধা হয়। অনেক সময় কৃষি পণ্যের ক্ষতি হয়। তাই সড়ক দ্রুত সংস্কার করলে সবার জন্য ভালো হতো।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমাদের ইউনিয়নে কৃষির আবাদ বৃদ্ধি পেয়েছে। শুধু সুবর্ণচরে নয় পুরো নোয়াখালীতে সব থেকে বেশি কৃষি পণ্য উৎপাদন হয় মোহাম্মদপুরে। আগামীতেও কৃষি অফিস এমন সুযোগ সুবিধা ও পরামর্শ অব্যাহত রাখলে আমাদের কৃষকরা লাভবান হবে।
সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকতা মুহম্মদ হারুন অর রশিদ বলেন, ২০২১-২২ অর্থবছর থেকে সুবর্ণচরের সবজি রপ্তানি কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা কদু রপ্তানি করেছি। এ বছর কদুসহ ফুলকপি, বাধাকপি, শিম, শিমের বিচি, টমেটো, কাচা মরিচ রপ্তানি করার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষকরা যেন এই রপ্তানিতে অংশ নিতে পারে সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকের পাশে আছে। জৈব প্রযুক্তির সবজি ছাড়া বিদেশে রপ্তানি করা যায় না। নিরাপদ সবজির বাজার তৈরি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৩ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৩ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৩ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৩ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৩ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৩ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৩ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৩ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৪ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৪ ঘণ্টা আগে