চাঁদা না পেয়ে ভবনের রড-সিমেন্ট ট্রাকে তোলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমদ ভূঁইয়া ওরফে ‘কানা মোমিন’ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় নির্মাণসামগ্রী পরিবহনের জন্য আনা একটি ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরপাড়ার একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে জোরপূর্বক নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোমিন ভূঁইয়াকে গ্রেপ্তার এবং নির্মাণসামগ্রী বহনের জন্য আনা ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। এসআরবি-১১ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটির বেশি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন। তার কয়েকজন সহযোগী ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।
গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অবৈধভাবে মালয়েশিয়া গমনেচ্ছুদের মেডিকেল কার্যক্রম, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়াল মন্ত্রণালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)