রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

চাঁদা ওঠে ‘৮০ কোটি টাকা’, ‘নিয়ন্ত্রকরাই’ রাজনীতিতে প্রভাবশালী

নিজস্ব প্রতিবেদক:
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, সকাল ৬:২৮
চাঁদা ওঠে ‘৮০ কোটি টাকা’, ‘নিয়ন্ত্রকরাই’ রাজনীতিতে প্রভাবশালী

লাখের নয়, হিসাব কোটির। তা-ও এক কোটি বা দুই কোটি নয়, বছরে চাঁদা ওঠে ‘প্রায় ৮০ কোটি’ টাকা। পরিবহনের এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে বগুড়া আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত।
বগুড়ায় পরিবহনে চাঁদাবাজি যারা নিয়ন্ত্রণ করেন, তারাই আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী। চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্যই তারা আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের নিয়ে নিজস্ব দল গড়েন। দুই পক্ষের মধ্যে মহড়া দেওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এমনকি খুনের ঘটনাও ঘটেছে।
দেশের উত্তরাঞ্চলের ১১টি জেলা থেকে ঢাকা ও অন্য অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের কেন্দ্র বগুড়া। এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নামে যানবাহন থেকে চাঁদা ওঠানো হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দলটির নেতারা পরিবহন খাত থেকে চাঁদা তুলতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এর নিয়ন্ত্রণ চলে আসে দলের নেতাদের হাতে।
পুলিশ ও পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বগুড়ার ওপর দিয়ে প্রতিদিন গড়ে ১০ হাজার যানবাহন চলাচল করে। এর মধ্যে বাস তিন হাজার ও ট্রাক সাড়ে তিন হাজার। প্রতিটি বাস–ট্রাক থেকে প্রতিদিন বিভিন্ন সংগঠনের নামে চাঁদা ওঠানো হয় ২৫০ থেকে ৩০০ টাকা। এই হিসাবে বছরে বড় যানবাহন থেকে চাঁদা ওঠে প্রায় ৬০ কোটি টাকা। এর বাইরে এই জেলায় প্রায় ১০ হাজার তিন চাকার যান্ত্রিক যান চলে। এসব যানবাহন প্রতিটি থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ টাকা চাঁদা আদায় করা হয়। এই হিসাবে তিন চাকার যান্ত্রিক যান থেকে চাঁদা ওঠে প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ বগুড়ায় শুধু পরিবহনকে কেন্দ্র করেই বিভিন্ন সংগঠনের নামে বছরে চাঁদা ওঠে প্রায় ৮০ কোটি টাকা।
এক যুগের বেশি সময় ধরে ঘুরেফিরে বগুড়ার পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেছেন ছয় নেতা। স্থানীয় লোকজন বলছেন, তারা এখন দুটি পক্ষে বিভক্ত। এক পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ আক্তারুজ্জামান (ডিউক)। তার সঙ্গে রয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার এবং পরিবহন নেতা শামসুদ্দীন শেখ হেলাল।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, শাহ আক্তারুজ্জামানের পক্ষটি তিন বছর ধরে পরিবহনে চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক হিসেবে রয়েছে। অন্য পক্ষটির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম (মোহন)। তার প্রভাব কমেছে। যদিও এই শাহ আক্তারুজ্জামানের পক্ষে থাকা আমিনুল, মান্নান, মতিন ও শামসুদ্দিনের উত্থান হয়েছিল মঞ্জুরুলের হাত ধরে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৩ ঘণ্টা আগে