চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশব্যাপী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ঘোষণার পর গত ১ মে থেকে চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে ‘অলআউট’ অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সহ¯্রাধিক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চাঁদাবাজদের নিয়ন্ত্রণে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর পুলিশ ও অন্যান্য বাহিনী লাগাতার অভিযান শুরু করে। পুলিশ সদর দফতর থেকে দেশের সব মহানগর এলাকা, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সরকার যদি প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালায়, তাহলে দেশে চাঁদাবাজির ঘটনা অর্ধেকে নেমে আসতে পারে। পূর্ণ মাত্রায় অভিযান পরিচালিত হলে এই অপরাধ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসবে বলেও তারা মনে করেন। তবে আগের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক সময় অভিযানে মাঠপর্যায়ের কর্মীরা ধরা পড়লেও মূল পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
বিশ্লেষকরা আশা প্রকাশ করেন, সরকার মূল চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও ব্যতিক্রমধর্মী হিসেবে প্রতীয়মান হচ্ছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সরকারের শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে, চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পাড়া-মহল্লাভিত্তিক নজরদারি বাড়াতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। চাঁদাবাজদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটিতে মসজিদ, স্কুল, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগও তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সরকারের সদিচ্ছার অংশ হিসেবে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চলছে। ইউনিটভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে এবং চাঁদাবাজির মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ প্রভাব খাটাতে পারবে না। কেউ তদবিরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে।
সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আটটি অপরাধ বিভাগের ভিত্তিতে ১২৫৪ চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে। থানাভিত্তিক এই তালিকা ধরে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে তালিকাভুক্ত অনেককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির আলামত জব্দ করা হয়েছে।
ডিএমপির শীর্ষ একজন কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের ছাড়াতে কেউ তদবির করলে তাকেও চক্রের অংশ হিসেবে বিবেচনা করা হবে। কোনও তদবির গ্রহণ করা হবে না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ১৫টি ব্যাটালিয়ন একযোগে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












