চট্টগ্রাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি -প্রতিমন্ত্রী পলক
চট্টগ্রাম নগরীকে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেইসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের আওতায় যে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানে সরাসরি বিদেশি বিনিয়োগ ১ বিলিয়ন ডলারের বেশি আকর্ষন করতে চান এবং তার অর্ধেক চট্টগ্রাম থেকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামে ‘৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে চট্টগ্রামের চান্দগাঁও এ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ৫ হাজার স্কয়ার ফিট জায়গা স্টার্ট-আপদের জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে দেওয়ার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, যে সকল স্টার্ট-আপ জায়গা বরাদ্দ পাবে, তারা প্রথম ৬ মাস ফ্রিতে কাজ করার সুযোগ পাবে। পরবর্তীতে পারফরম্যান্স মনিটরিং কমিটির মাধ্যমে যাচাইপূর্বক আরো ৬ মাস ফ্রিতে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, ইপিজেড, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হাই-টেক পার্কে যদি কোন ফ্রিল্যান্সার উদ্যোক্তা হতে পারে তাহলে তারা অন্যদেরও কর্মসংস্থান সুযোগ করে দিতে পারবে। প্রয়োজনে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডেরে পক্ষ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি পর্যন্ত ইকুয়েটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে, এর সবকিছুই নির্ভর করছে রাইট সিলেকশন, রাইট মনিটরিং, রাইট সুপারভিশন ও ইনকিউবেশন এর উপর।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।