চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়লেও বিভিন্ন সমস্যায় বিড়ম্বনার মুখে ব্যবহারকারীরা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালু হবার পর চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা যথেষ্ট বাড়লেও কাস্টমস ও অন্যান্য সংস্থার কারণে ব্যবহারকারীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এ বিষয়ে ব্যবসায়ী নেতারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পথে থাকলেও শুল্ক ও বিএসটিআই থেকে ব্যবসায়ীরা আশানুরূপ সাড়া পাচ্ছেন না।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ছোটখাট ভুল হলেই এইচএস কোড নিয়ে কাস্টম্স কর্তৃপক্ষ পণ্য বা কাঁচামাল আমদানিকারকদের কোন কোন ক্ষেত্রে ২০০ থেকে ৪০০ শতাংশ জরিমানা ধার্য করছে যা মোটেও অভিপ্রেত নয়।
ওমর বলেন, যারা বছরে একটি বা দুইটি কন্টেইনারে মালামাল নিয়ে আসছেন, তাদের পক্ষে এ ধরনের ‘ড্রাকোনিয়ান’ জরিমানা দিয়ে শিল্প-বাণিজ্যে টিকে থাকা সম্ভব নয়।
বন্দরে আমদানি পণ্যের স্যাম্পল সংগ্রহে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন শনিবারে গড়িমসি করে। অথচ তাদের ৭ দিনই কাজ করার কথা।
আমরা আমাদের সমস্যাগুলো সরকারের একাধিক জায়গায় তুলে ধরেছি, এমনকি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও এসব বাধা-বিপত্তির কথা তুলে ধরেছি। কিন্তু বিষয়গুলোর দ্রত সুরাহা হচ্ছে না।
বাংলাদেশ নিট পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কাস্টমস গোয়েন্দারা রপ্তানি কনসাইনমেন্ট ছাড়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝামেলা করছে।
তিনি বলেন, এমনিতেই দেশে গ্যাস-বিদ্যুতের সমস্যা রয়েছে, তারপর বন্দরে গিয়ে এইচ এস কোড নিয়ে সমস্যার কারণে পণ্য সময়মত জাহাজীকরণ করা যাচ্ছে না। অনিচ্ছাকৃত ছোট ভুলের জন্য অনেক বেশি মাশুল দিতে হচ্ছে।
হাতেম বলেন, তার ১০টি কনসাইনমেন্টের মধ্যে সম্প্রতি ৪টি কনসাইনমেন্ট আটক করেছেন কাস্টম্স গোয়েন্দার লোকজন। এভাবে নানা রকম হয়রানি হতে হচ্ছে রপ্তানিকারকদের । শুল্ক গোয়েন্দা ছাড়পত্র দেয়ার পরেও কাস্টম্স গোয়েন্দা ইউডি নেই- এই অজুহাতে কনসাইনমেন্ট আটকিয়ে দিচ্ছে। এতে দেশের ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












