চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জরুরি সভার ডাক, প্রত্যাখান শ্রমিকদের
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীদের নিয়ে একটি জরুরি সভা আহ্বান করেছে। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রশাসনের প্রতি চরম অনাস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনার কারণে শ্রমিকরা এই সভায় বসতে রাজি নন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে 'জরুরি বিষয়' নিয়ে আলোচনার জন্য এই সভা ডাকা হয়েছে এবং এই আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সভার নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
তবে কর্তৃপক্ষের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন না শ্রমিক নেতারা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, বিভাগ অনুযায়ী সংখ্যা নির্ধারণ করে বেছে বেছে শ্রমিকদের ডাকা প্রকৃত সংলাপের লক্ষণ নয়। শ্রমিকরা মনে করছেন, এটি আলোচনার চেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা বেশি।
তিনি আরও বলেন, আমরা এই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সকল শ্রমিক-কর্মচারীকে সভায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছি।
এই জরুরি সভা এমন এক সময়ে ডাকা হয়েছে যখন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই-ইসরাইল ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল বন্দর। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ দুই দিনের বিরতি শেষে আজ রোববার থেকে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে কর্তৃপক্ষের সাম্প্রতিক কিছু পদক্ষেপে। আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন কর্মচারীকে বদলি এবং তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। শ্রমিক ইউনিয়নগুলো একে ‘প্রতিশোধমূলক ও উসকানিমূলক’ হিসেবে বর্ণনা করেছে।
শ্রমিক নেতা ইব্রাহিম খোকন বলেন, যেকোনো আলোচনার আগে বন্দর কর্তৃপক্ষকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং এনসিটি লিজ পরিকল্পনা পুনর্বিবেচনার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে শ্রমিকরা আলোচনার কোনো যৌক্তিকতা দেখছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












