উপদেষ্টার সাথে বৈঠক:
চট্টগ্রাম বন্দরে ২ দিন কর্মবিরতি স্থগিত, চুক্তি বাতিল না হলে ফের আন্দোলন
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দীর্ঘ ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার পর আজ জুমুয়াবার ও শনিবার -এই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বন্দর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন 'চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ'-এর দুই সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।
তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার চুক্তি থেকে সরকার সরে না এলে আগামী রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন বলেন, উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা মোট চারটি দাবি উত্থাপন করেছি। আমাদের প্রধান দাবি হলো- এনসিটি চুক্তি বাতিল করা। উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আগামী দুই দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবেন।
শ্রমিকদের অন্য তিনটি দাবি ছিল, আন্দোলনরত কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার করা, আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না নেয়া এবং বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের অপসারণ।
ইব্রাহিম খোকন আরও জানান, উপদেষ্টা তাদের দুটি দাবি ইতিমধ্যে মেনে নিয়েছেন। এছাড়া বন্দর চেয়ারম্যানের অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ঐক্য পরিষদের অপর সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, সামনে পবিত্র রমজান মাস। তাই রমজানের প্রতি সম্মান এবং উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আমরা জুমুয়াবার ও শনিবারের জন্য কর্মসূচি স্থগিত করেছি। উপদেষ্টা আমাদের কাছে দুই দিন সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে সরকার যদি এনসিটি চুক্তি থেকে সরে না আসে, তবে আমরা রবিবার থেকে পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হব।
বন্দর শ্রমিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, কোনোভাবেই এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই চুক্তি প্রতিহত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












