চট্টগ্রামে ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০-২০ টাকা
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
হঠাৎ অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম সীমান্তে বৃদ্ধির কারণের চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম বেড়েছে।
দাম বৃদ্ধির বিষয়ে খাতুনগঞ্জের হামিদুল্লাহ বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘ব্যবসায়ীরা মূলত আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন। গত সপ্তাহে যে পেঁয়াজ ৪৫ টাকায় পাইকারি ব্যবসায়ীরা কিনেছেন। এখন সেই একই পেঁয়াজ কিনতে হয়েছে মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায়। বর্তমানে খাতুনগঞ্জে পেঁয়াজের চাহিদাও তেমন নেই। তবুও সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম।’
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার পাইকারি পর্যায়ে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৭ টাকায়। মাত্র তিন দিন আগে অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার ও জুমুয়াবার বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ টাকায় ৪৫ টাকায়। এর আগের সপ্তাহে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মানভেদে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
আবার এই পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। অথচ খুচরা ক্রেতারা গত দু’সপ্তাহ আগেও পেঁয়াজ ক্রয় করেছে ৪০ থেকে ৪৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে ১০ টাকা বাড়লেও খুচরায় বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
খাতুনগঞ্জের কাঁচাপণ্য ব্যবসায়ী ও মেসার্স আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ও রফতানি মূল্য বাড়িয়ে দেয়ার অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম। ভারতের বিকল্প হিসেবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। এভাবে বাজার স্থিতিশীল রাখতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি নাজের হোসেন বলেন, ব্যবসায়ীরা বলছেন, ভারতে বন্যা হয়েছে তাই পেঁয়াজের দাম বেড়েছে। এখন আমাদের কথা হচ্ছে, বাজারে বর্তমানে যেসব পেঁয়াজ আছে, সেগুলো তো দুই সপ্তাহ আগে আমদানি করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিকল্প জায়গায় আবাস করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধানমণ্ডি-গুলশান লেক সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা ও পাহাড় ধসে নিহত বেড়ে ৫১, পানিবন্দি ১০ লাখ ২২ হাজার
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিরিয়ায় প্রথম সংসদ অধিবেশনে ইতিহাসে ‘নতুন অধ্যায়ের’ আহ্বান প্রেসিডেন্ট শারার
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক খায়রুলের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায়
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি, মৌসুমের রেকর্ড
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)