চট্টগ্রামে ডিবি-এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার কোতোয়ালী থানার লয়েল রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ডিবি কর্মকর্তা ও এনএসআই সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে তারা কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনের কাছে চাঁদাবাজি করে আসছিলো।
'মোটা অংকের চাঁদা আদায়ে তারা মামলা ও আটকের ভয় দেখাতো,' বলেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।