চট্টগ্রামে কিশোর গ্যাং বেপরোয়া, ২ মাসে ৫ খুন
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯২ শামসী সন , ০১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় খুনোখুনি করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এদের হামলায় দুই মাসে (৫ এপ্রিল থেকে ৮ জুন) পাঁচটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশের তালিকায় থাকা কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক কথিত ‘বড় ভাই’রা ধরাছোঁয়ার বাইরে থাকায় অপরাধ থামছে না।
পুলিশ বলছে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এদের এমন অপরাধ দমন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ- সবাইকে এগিয়ে আসতে হবে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। গত বুধবার গোলাম রসুল নিশান নামের এক কিশোর গ্যাং নেতা দন্তচিকিৎসক কুরবান আলী খুনের মামলায় আত্মসমর্পণ করতে যায় ৫০-৬০ জন অনুসারী নিয়ে। জামিন নামঞ্জুরের পর কারাগারে নেওয়ার সময় পুলিশের উপস্থিতিতে তারা হইচই করে এবং গণমাধ্যমকর্মীদের বাধা দেয়।
সর্বশেষ ৮ জুন নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের বিকট শব্দে হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর স্থানীয়ভাবে মীমাংসা হয়। এর দেড় ঘণ্টা পর আবার এক পক্ষের ওপর আরেক পক্ষ হামলা ও ছুরিকাঘাত করে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া সাত আসামির বয়স ২০ থেকে ২২।
পুলিশ বলছে, কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরসহ ৬৪ ‘বড় ভাই’। নগরে ২০০ কিশোর গ্যাং এখনো সক্রিয়। এদের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় খুনের ঘটনা ঘটেছে ৪০টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)