রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বিপর্যস্ত ভোলায় ১০০ কোটির বেশি ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড়ে খুলনায় মৎস্য খাতে ক্ষতি আড়াইশ’ কোটি টাকা

পানির তীব্র সংকট, রান্না করতে পারছেন না বরিশাল নগরবাসী
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, রাত ২:৪৬
নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড়ে উপকূলীয় প্রায় ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু এলাকার ক্ষয়ক্ষতি অনেক বেশি।
খুলনার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে ৩ হাজার ৬০০ পুকুর ও ৯ হাজার ১১৫ ঘেরের মাছ, চিংড়ি, কাঁকড়া ও পোনা। এতে সংশ্লিষ্টদের ক্ষতি হয়েছে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার।
খুলনা জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ঝড়ের তা-বে জেলায় বিভিন্ন উপজেলার ৩৫৫.৩০ হেক্টর জমির ৩ হাজার ৬০০টি পুকুর ও ১০ হাজার ২২৩.৭৫ হেক্টর জমির ৯ হাজার ১১৫টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলীয় জেলা ভোলা। জেলার সাত উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে শহর রক্ষা বাঁধ। তলিয়ে গেছে ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদিপশু। তলিয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা। ঘর চাপায় ও গাছের আঘাতে নারী-শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে দুই লাখ মানুষের। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলো।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে, রিমালের তা-বে জেলার মেঘনা নদী তীরবর্তী অন্তত ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মনপুরার তিন ইউনিয়নের ৯টি পয়েন্টে বাঁধ ভেঙে লোকালয়ে ও ঘরবাড়িতে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে অধিকাংশ গ্রাম। ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবীর বলেন, ‘রিমালের তা-বে পাঁচ হাজার হেক্টর আউশ ধান এবং ১০ হাজার ৭৯১ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পানিতে পচে যাবে। টাকার অংকে ক্ষতির পরিমাণ ৪৮ কোটি ৫২ লাখ টাকা।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছে, জেলার ৯ হাজার ৯২৮টি পুকুর এবং এক হাজার ৪৩৯ ঘেরের ৭৫৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন বলেন, জেলায় ১৭৬ গরু, ২৬৯ মহিষ, ১৪৫ ছাগল, ২১৮ ভেড়া ভেসে মারা গেছে। এছাড়া ৯ হাজার ৬১৪টি মুরগি এবং পাঁচ হাজার ১৬০টি হাঁস মারা গেছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সাত কোটি টাকার বেশি। আরও বাড়তেও পারে।’
এদিকে টানা বিদ্যুৎবিহীন থাকায় বরিশাল নগরীতে গৃহস্থালির কাজে ব্যবহারের পানির চরম সংকট দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। পানির অভাবে বন্ধ রয়েছে নগরীর বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্ট। এ জন্য কিনেও খাবার খেতে পারছেন না নগরবাসী।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, অর্ধ শতাধিক টিম নগরীতে বিদ্যুৎ সচলের জন্য কাজ করছে। গতরাতে সহজ কাজগুলো শেষ করা হয়েছে, আজ সকাল থেকে কঠিন কাজগুলো শেষ করে বিদ্যুৎ সচল করা হবে।
হোটেল ব্যবসায়ী সবুজ মিয়া জানান, বিদ্যুৎ না থাকায় পানি বা পানির ব্যবস্থা করতে পারেননি হোটেলে। এ কারণে তার হোটেলে রান্নাবান্না হয়নি। আজও বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে রান্না করেছেন অনেক কষ্ট করে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। রান্না থেকে শুরু করে টয়লেটে ব্যবহারের জন্যও বোতলজাত পানি কিনতে হচ্ছে তাদের।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১১ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১২ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১২ ঘণ্টা আগে