ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ মুবারক (১)
প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে সম্মানিত সুন্নত মুবারক সূক্ষাতিসূক্ষ্ম-পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করা।
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাক্বাম সর্বোচ্চ। মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফত মুবারক ও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের প্রধান মাধ্যম হচ্ছেন মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা।
কাজেই সর্বক্ষেত্রেই মহাসম্মানিত সুন্নতী তারতীবেই সকল আমল করতে হবে। ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক সহ যাবতীয় আমলের মহাসম্মানিত সুন্নত মুবারক জেনে আমলে বাস্তবায়ন করতে হবে। তাই নি¤েœ ঘুমানোর মহাসম্মানিত সুন্নত মুবারক সম্পর্কে আলোকপাত করা হলো।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ قَـالَ بِاسْمِكَ أَحْيٰى وَبِاسْمِكَ أَمُوْتُ وَإِذَا أَصْبَحَ أَوْ قَامَ مِنْ فِرَاشِهٖ قَالَ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرُ.
অর্থ: হযরত বারা’আ ইবনে আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বীয় উম্মতকে ঘুমানোর পূর্বে ও পরে কি দুয়া মুবারক পাঠ করতে হবে তা শিক্ষা দানের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করেন, যখন কেউ ঘুমানোর ইচ্ছা করবে তখন সে বলবে “আয় মহান আল্লাহ পাক! আপনার নাম মুবারক নিয়েই জীবন লাভ করি এবং আপনার নাম মুবারক নিয়েই ইন্তেকাল করি। ভোরে ঘুম থেকে জেগে অথবা বিছানা থেকে উঠে বলবে সেই মহান আল্লাহ পাক উনার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে মৃত্যুর (ঘুমের) পর পুনরায় জীবন দান করেছেন এবং উনার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনায় অনুরূপ আরো পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ حُذَيْفَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذَا أَوٰى إِلٰى فِرَاشِهٖ قَالَ اللّٰهُمَّ بِاسْمِكَ أَحْيٰى وَأَمُوْتُ فَاِذَا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لِلّٰه الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرُ.
অর্থ: হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মহাসম্মানিত বিছানা মুবারকে যেতেন তখন স্বীয় উম্মতকে ঘুমানোর পূর্বে কি দুয়া মুবারক পাঠ করতে হবে তা শিক্ষা দানের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করতেন “আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নাম মুবারকে জীবন লাভ করি এবং ইন্তেকাল করি।” তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে স্বীয় উম্মতকে ঘুম থেকে জাগ্রত হয়ে কি দুয়া মুবারক পাঠ করতে হবে তা শিক্ষা দানের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করতেন, “সেই মহান আল্লাহ পাক উনার জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে ইন্তেকালের (ঘুমের) পর পুনরায় জীবন দান করেছেন এবং উনার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
ঘুমানোর সময় কিভাবে শুবে এবং কি দুয়া মুবারক পড়বে তা জানানোর জন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ الْبَرَاءِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَسَّدُ يَدَهٗ عِنْدَ مَنَامِهٖ تَحْتَ خَدِّهٖ وَيَقُوْلُ اللّٰهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ -
অর্থ: হযরত বারা’আ ইবনে আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘুমানোর সময় উনার মহাসম্মানিত নূরুল কুদরত (মহাসম্মানিত হাত) মুবারক মহাসম্মানিত নূরুর রহমাহ (মহাসম্মানিত গাল) মুবারকের নিচে রাখতেন এবং দুয়া মুবারক করতে বলতেন,“আয় মহান আল্লাহ পাক! যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুথথিত করবেন সেদিন আপনার আযাব থেকে আমাকে রক্ষা করুন।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।