সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

গ্রীনিচকে ০ (শূন্য) ডিগ্রি দ্রাঘিমায় ধরে মূল মধ্যরেখা স্থির করার কোন ঐতিহাসিক গুরুত্ব নেই: পবিত্র কা’বা শরীফ উনার অবস্থান ০ (শূন্য) ডিগ্রি ০ (শূন্য) মিনিট ০ (শূন্য) সেকেন্ড ডিগ্রি দ্রাঘিমা ধরে ১৫ ডিগ্রি অন্তর অন্তর সময় অঞ্চলে ভাগ করাই সর্বোত্তম (৩)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, রাত ১২:৪২
গ্রীনিচকে ০ (শূন্য) ডিগ্রি দ্রাঘিমায় ধরে মূল মধ্যরেখা স্থির করার কোন ঐতিহাসিক গুরুত্ব নেই: পবিত্র কা’বা শরীফ উনার অবস্থান ০ (শূন্য) ডিগ্রি ০ (শূন্য) মিনিট ০ (শূন্য) সেকেন্ড ডিগ্রি দ্রাঘিমা ধরে ১৫ ডিগ্রি অন্তর অন্তর সময় অঞ্চলে ভাগ করাই সর্বোত্তম (৩)

(গ) যে স্থানটি পূর্ব-পশ্চিমে সবার কাছেই অতি পরিচিত এবং গুরুত্বসহকারে বিবেচিত:
পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মুসলমান কম-বেশি নেই। তাদের ইবাদতের পদ্ধতিগুলো দেখেও মানুষ জানে মুসলমানরা পবিত্র কা’বা শরীফ উনার দিকে মুখ ফিরিয়ে ছলাত আদায় করে। ইহুদী-খ্রিস্টানদের প্রচার মাধ্যমেও পবিত্র ৯ই যিলহজ্জ শরীফে হজ্জ অনুষ্ঠানের বিশদ বিবরণ পেশ করে। শুধু তাই নয়, পবিত্র তাওরাত শরীফ ও পবিত্র ইঞ্জিল শরীফ উনার মধ্যে পবিত্র কা’বা শরীফ উনার এবং হযরত ইবরাহীম আলাইহিস্্ সালাম উনার বর্ণনা থাকার কারণে তারা পবিত্র কা’বা শরীফ উনার অবস্থান, মান-মর্যাদা, ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ওয়াকিফহাল। এছাড়াও ইহুদী খ্রিস্টানরা জানে পৃথিবীর যেকোনো স্থানে তারা যেতে পারলেও একমাত্র পবিত্র মক্কা ও পবিত্র মদীনা শরীফে তাদের প্রবেশ নিষেধ। এই নিষেধাজ্ঞা শুধু তাদের কাফির হবার কারণে, কারণ তাদের কুফরী তাদেরকে অপবিত্র করে দিয়েছে আর অপবিত্রদের স্থান পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ এ নেই। যেহেতু পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ অতি পবিত্র স্থান। সুতরাং গ্রীনিচ নয়, পবিত্র কা’বা শরীফই সর্বোত্তম স্থান যেখান থেকে সময় গণনা শুরু করা উচিত।

(ঘ) সকল আহলে কিতাবের কাছেই যে স্থানের গুরুত্ব রয়েছে:
সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার বন্যার সময় পবিত্র কা’বা শরীফ মহান আল্লাহ পাক তিনি আসমানে উঠিয়ে নেন। পরবর্তীতে হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস্্ সালাম তিনি এই পবিত্র কা’বা ঘর উনার পুনঃনির্মাণ করেন। সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস্্ সালাম উনার দুই সন্তান সাইয়্যিদুনা হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস্্ সালাম এবং সাইয়্যিদুনা হযরত ইসহাক আলাইহিস্্ সালাম উনাদেরকেও মহান আল্লাহ পাক তিনি নবী হিসেবে কবুল করেছিলেন। সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস্্ সালাম উনার বংশধরদের মধ্য থেকে আসেন আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ইসহাক আলাইহিস্্ সালাম উনাদের বংশধরদের থেকে আসেন সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্্ সালাম এবং পরে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস্্ সালাম।
সুতরাং সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস্্ সালাম উনার অনুসারীরা অর্থাৎ ইহুদী সম্প্রদায় আর সাইয়্যিদুনা হযরত রুহুল্লাহ আলাইহিস্্ সালাম উনার অনুসারীরা অর্থাৎ নাছারা বা খ্রিস্টান সম্প্রদায় এবং আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীরা অর্থাৎ মুসলমানগণ অর্থাৎ সবারই মূলে রয়েছেন সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস্্ সালাম তিনি। আর যেহেতু সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস্ সালাম তিনি স্বয়ং সম্মানিত কা’বা শরীফ উনার পূনঃনির্মাণ করেন। শুধু তাই নয় এখনও উনার পবিত্র ক্বদম মুবারক উনার ছাপ পবিত্র কা’বা শরীফ উনার পার্শ্বেই রক্ষিত আছে, যাকে আমরা মাক্বামে ইবরাহীম আলাইহিস সালাম বলি, সেই পবিত্র কা’বা শরীফ উনার গুরুত্ব যে কত তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং সকল আহলে কিতাবের কাছেই এই পবিত্র কা’বা শরীফ উনার অপরিসীম গুরুত্ব রয়েছে।

(ঙ) যে স্থানটি ছাড়া আর কোনো স্থানের এতটা ঐতিহাসিক গুরুত্ব নেই:
সমস্ত পৃথিবীতে আজ প্রায় ৬০০ কোটি মানুষ। এই পৃথিবীতে গত হয়ে গেছে হাজার হাজার বছরের সভ্যতা। চলে গেছে অগণিত অসংখ্য মানুষ। পৃথিবীতে রয়েছে অনেক দেশ, অনেক জাতি, অনেক ভাষা। নানা বর্ণের নানা আকৃতির অসংখ্য অগণিত মানুষ। এই সকল বর্ণের, সকল গোত্রের, সকল জাতির যিনি আদি পিতা তিনি প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদুনা হযরত ছফীউল্লাহ আলাইহিস্্ সালাম। যিনি প্রথম মানুষ উনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুর ইতিহাসের চেয়ে পুরনো কোনো ইতিহাস নেই, থাকতে পারে না। তথাপি বলা চলে পবিত্র কা’বা শরীফ বা বাইতুল্লাহ শরীফ উনার ইতিহাস তার চেয়েও পুরনো কেননা সৃষ্টির দু’হাজার বছর পূর্ব থেকেই পবিত্র কা’বা শরীফ উনার এলাকা তাওয়াফ করেছেন ফেরেশ্্তাকুল। যদি কোনো কারণে কোন স্থানকে ঐতিহাসিক গুরুত্বের কারণে নির্বাচন করা হয় তবে প্রথম গুরুত্ব পাবে বায়তুল্লাহ শরীফ বা পবিত্র কা’বা শরীফ যার চেয়ে ঐতিহাসিক কোনো স্থান এই যমীনে নেই। তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায়, পবিত্র কা’বা শরীফ এর অবস্থান ০ (শূন্য) ডিগ্রী ০ মিনিট ০ সেকেন্ড ডিগ্রি দ্রাঘিমা ধরে ১৫ ডিগ্রি অন্তর অন্তর সময় অঞ্চলে ভাগ করাই সর্বোত্তম।
-আবুল বাশার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে