গ্যাসের চুলা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর : গবেষণা রিপোর্ট
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৩ জুন, ২০২৩ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জার্নাল অব ইনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজিএ গত সপ্তাহে গবেষণার বিষয়টি প্রকাশিত হয়। গ্যাস চুলা ও অন্যান্য চুলা থেকে বেনজিন নিঃসরণের ওপর প্রথম গবেষণা। বিষাক্ত রাসায়নিক পদার্থ জমা হয় তাকে পরিবেশ রক্ষা সংস্থাগুলো অনিরাপদ বলে মনে করে।
কোন গ্যাস চুলা ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি তাপে ৪৫ মিনিট জ্বললে তা থেকে যে পরিমাণ বেনজিন জমা হয় তা পরোক্ষ ধুমপানের সৃষ্ট বেনজিনের চেয়ে অনেক বেশি বলে দেখতে পেয়েছেন গবেষক দল। এ গবেষণায় নেতৃত্বদানকারী ইন্নাই কাশতান একথা জানান।
তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির ডোয়ের স্কুল অব সাস্টেইনব্লিটি গ্রাজুয়েট শ্রেণীর শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১টি কাউন্টি এবং কলারোডিয়ার ৩টি কাউন্টির ৮৭টি বাড়ির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি জানা গেছে।
গবেষকরা দেখতে পান যে, চুলা থেকে বের হওয়া রাসায়নিক পদার্থ ধীরে ধীরে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। রান্নার কয়েক ঘন্টা পর তা সবচেয়ে বেশি থাকে।
গবেষণার সহপ্রধান ও স্টামফোর্ড উডস ইনস্টিউট ফর এনভারনমেন্ট এর সিনিয়র ফেলো রব জ্যাকসন বলেন, আধা ঘন্টার মধ্যে মাত্রা বাড়তে শুরু করে। হল পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বেনজিন পূর্বাবস্থায় ফিরতে ৬ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।
ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টার্স জানায়, মারাত্মক বেনজিন বিষ্ক্রিয়ায় তন্দ্রাভাব, মাথা ঘোরা, হার্টবিট বেড়ে যেতে বা বিঘ্ন সৃষ্টি, মাথা ব্যথা করা এমনকি মাত্রা খুব বেশি হলে মৃত্যুও হতে পারে। এছাড়া দীর্ঘ সময় ধরে বেনজিন বিষ্ক্রিয়ায় রক্তের লোহিত কণিকার কমে যেতে পারে। এতে এনিমিয়া ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। ফলশ্রুতিতে লিউকোমিয়ার মতো ক্যান্সারও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)