গ্যাসসমৃদ্ধ বাংলাদেশেই কেন গ্যাস আমদানি?
দেখা যাচ্ছে, মূল্য বৃদ্ধির কারণে বিদেশ থেকে উচ্চমূল্যে আমদানি করা হচ্ছে গ্যাস। নিজের দেশের গ্যাস না তুলে বিদেশ থেকে আমদানি করা দামি গ্যাসের উপর কেন নির্ভরশীলতা তৈরি করা হচ্ছে?
যদিও কিছু দিন পরই বিভিন্ন স্থানে গ্যাস খনির সন্ধান পাওয়ার খবর প্রকাশ হয়ে আসছে।।
২০১৪ সালে আন্তর্জাতিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাট এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি বিরাট গ্যাসক্ষেত্র আছে, যেখানে প্রায় ২০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে মনে করা হয়। ঐ গ্যাস আহরণ করলে বাংলাদেশে আগামীতে সৌদি আরবের মত জ্বালানি সুপার পাওয়ারে পরিণত হবে। এটা বলতে দ্বিধা নেই যে, উপকূলীয় এলাকায় সম্রাজ্যবাদীদের যে আনাগোনা, তার অন্যতম কারণ সেই বিশাল গ্যাসক্ষেত্র।
দৈনিক সমকালের খবর-মহেশখালীতে হাইপ্রেসার জোনে গ্যাস অনুসন্ধানে বাংলাদেশী কোম্পানিকে না দিয়ে ভারতীয় কোম্পানিকে দিয়ে করা হচ্ছে। তাদের দাবি, বাংলাদেশী কোম্পানি গুলোর সেই সক্ষমতা নেই। অথচ টাকা দিয়ে বাঘের চোখও পাওয়া যায়। টাকা দিয়ে প্রয়োজনী যন্ত্রপাতি, লোকবল বা প্রযুক্তি কিনে নিলে সক্ষমতার প্রশ্ন আসবে কেন ?
২০১৪ সালের ২০শে জুলাই দৈনিক যুগান্তরে একটি খবরে বলা হইয়েছিল, “গ্যাসকূপ আবিষ্কারের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ভারতীয় অপতৎপরতাসহ নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে সুরমা অববাহিকায় ১৪নং ব্লকে আবিষ্কৃত ১৯টি গ্যাসকূপে রহস্যজনক কারণে গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে।”
খবরে আরো দেখানো হয়-গত ১০০ বছরে বাংলাদেশে অনেক বড় বড় গ্যাস কুপ পাওয়া গেলেও তা অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়া হয়। তবে এর পেছনের কারণ হিসেবে সংবাদে বলা হয়, বাংলাদেশের ভূখ- থেকে তেল-গ্যাস উত্তোলন করতে গেলে ভারতের মাটির নিচ থেকে চলে আসে”।
তারমানে বাংলাদেশে থেকে গ্যাস টানলে ভারতের ভূমি পাশে থাকায় তার গ্যাসও বাংলাদেশ দিয়ে বেড়িয়ে আসতে পারে। এ ভয়ে বাংলাদেশে গ্যাস তুলতে দেয় না ভারত।
পরিশেষে বলবো, দেশে গ্যাস মজুদ থাকার পরও সেগুলো কাজে না লাগিয়ে বিশেষ স্বার্থে গ্যাস আমদানি করে জনগনের ঘাড়ে বাড়তি দামের বোঝা চাপিয়ে দেয়া বরদাশতযোগ্য নয়।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ মুস্তফিজুর রহমান।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।