বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
পাহাড়ে ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা:

গোয়েন্দা সংস্থার সতর্কতা আমলে নেননি হাসিনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৪৪

চট্টগ্রাম সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র তৎপরতা বৃদ্ধি নিয়ে দেশের সামরিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে আওয়ামী সরকারকে বারবার সতর্ক করা হয়েছিল।
বলা হয়েছিল সশস্ত্র সংগঠনটি দেশের বাইরে প্রশিক্ষণ নিচ্ছে এবং দেশে ফিরে পরিকল্পিতভাবে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকা- চালাচ্ছে। কিন্তু সে সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার রিপোর্টগুলো অগ্রাহ্য করে। সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য কমাতে তৎকালীন সরকার কার্যত কোনো ব্যবস্থা তখন নেয়নি।
ফলে গত ১৫ বছরে শক্তি সঞ্চয়ের অবারিত সুযোগ পায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ। এ সশস্ত্র গোষ্ঠী শক্তি সঞ্চয়ের মাধ্যমে এখন পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে।
সম্প্রতি আলোচিত খাগড়াছড়ির কিশোরী ধর্ষণ নাটক নিয়েও গোয়েন্দারা বলছে, এটি ছিল ইউপিডিএফের পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু রাজনৈতিক বিবেচনায় এরকম রিপোর্টগুলোর বিপরীতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হইনি।
গোয়েন্দা সূত্র বলছে, ইউপিডিএফের সাম্প্রতিক কর্মকা- কৌশলগতভাবে পরিকল্পিত এবং সীমান্তের বাইরের সমর্থন পেয়েছে। বিশেষত সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ, অর্থায়ন ও লজিস্টিক সহায়তা গ্রহণের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় ভুয়া ধর্ষণ ও অপহরণের নাটক রচনা করছে। এসব নাটকের মূললক্ষ্য সামাজিক উত্তেজনা সৃষ্টি এবং প্রশাসনের ওপর চাপ তৈরি করা।
গত কয়েক মাসে পার্বত্য অঞ্চলে বিশেষ করে খাগড়াছড়িতে ঘটা কিছু ভুয়া অভিযোগ ও অপহরণের ঘটনা তদন্তে দেখা গেছে, এসব ঘটনা পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে, যাতে মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভাজন সৃষ্টি হয়। গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন, এ কৌশল ব্যবহার করে ইউপিডিএফ নিজেদের রাজনৈতিক ও সামরিক উপস্থিতি জোরদার করছে।
গোয়েন্দা সূত্র আরো বলছে, এসব কার্যক্রম শুধু নানিয়ারচরেই সীমিত নয়; পার্বত্য চট্টগ্রামের অন্যান্য স্পর্শকাতর এলাকায়ও এ ধরনের কৌশল প্রয়োগ হতে পারে। গোয়েন্দারা সতর্ক করেছেন, যদি কেন্দ্রীয় ও স্থানীয় স্তরে দ্রুত এবং স্বচ্ছ তদন্ত না করা হয়, তবে এ ধরনের নাটক আরো বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত এবং অপহরণের ঘটনার সম্ভাবনা তৈরি করবে। প্রশাসনকে এখনই প্রয়োজন, প্রমাণভিত্তিক তদন্ত, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করে সামাজিক টানাপোড়েন কমানো।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ৩ ঘণ্টা আগে শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব… ৩ ঘণ্টা আগে ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ৩ ঘণ্টা আগে ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ… ৩ ঘণ্টা আগে ৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক… ৩ ঘণ্টা আগে ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৩ ঘণ্টা আগে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম … ৩ ঘণ্টা আগে ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ৩ ঘণ্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স… ৩ ঘণ্টা আগে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ৭ ঘণ্টা আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ৭ ঘণ্টা আগে সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও ৭ ঘণ্টা আগে