রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, বিকাল ৪:১৪ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১২:০৬
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)

গোসল উনার ফরযসমূহ:
গোসল উনার ফরয তিনটি :
১. গড়গড়াসহ কুলি করা।
২. নাকে পানি দেয়া।
৩. সমস্ত শরীর এমনভাবে ধৌত করা যেন একটি পশমও শুকনা না থাকে। (ফতওয়ায়ে শামী)
জ্ঞাতব্য বিষয় : গড়গড়ার সাথে কুলি করা আবশ্যক, তবে রোযাদার ব্যক্তিদের জন্য গড়গড়া করতে হবে না। নাকের ভিতরের উপরিস্থ শক্ত হাড্ডি পর্যন্ত পানি প্রবেশ করিয়ে এমনভাবে ঝেড়ে ফেলতে হবে, যেনো কোনো প্রকার শুষ্ক ময়লা না থাকে। রোযাদার হলে, অঙ্গুলি দ্বারা নাকের ছিদ্র ভিজিয়ে নিবে।
ফরয গোসলে শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ এমনভাবে ধৌত করতে হবে, যেনো চুল পরিমাণ স্থানও শুষ্ক না থাকে। অন্যথায় শরীর পাক হবে না। অতএব ফরয গোসলে নিম্নলিখিত অঙ্গসমূহের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।
১) নাভী ও কানের প্যাঁচের স্থান।
২) হাত, কান, নাক এবং গলায় অলংকার পরিহিত স্থান।
৩) মাথার চুল, দাড়ি, ভ্রু, মোচ যদি এমন ঘন হয় যে, সহজে পানি প্রবেশ করে না, তাহলে সে সমস্ত স্থানের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে, যেনো একটি চুলের গোড়াও শুষ্ক না থাকে। যদি মহিলার কেশ (মাথার চুল) খোলা থাকে, তবে সমস্ত কেশ ধৌত করা ফরয। আর যদি খোপা কিংবা বেণী বাঁধা থাকে, তাহলে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছালেই যথেষ্ট হবে। খোপা বা বেণীর কারণে যদি চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয়, তবে তা খুলে ধৌত করা অপরিহার্য। কিন্তু, সতর্কতার জন্য সর্বদা খোপা বা বেণী খুলে পানি পৌঁছানোই উত্তম।
৪) পায়ের বা শরীরের ফাটা স্থানে মলমজাতীয় ওষুধ লাগানো থাকলে অথবা শরীরের কোনো স্থানে মাছের আঁশ, আঠা লেগে থাকে তবে তা উঠিয়ে ফেলতে হবে।
৫) যাদের অঙ্গুলি এরূপ জমাট যে, সহজে পানি প্রবেশ করেনা, তার প্রতি দৃষ্টি রেখে পানি পৌঁছাতে হবে।
৬) যাদের খতনা হয়নি, বিনা কষ্টে লিঙ্গের অগ্রভাগের চামড়া উল্টানো সম্ভব হলে, তা খুলে ধৌত করতে হবে।
৭) হায়িয, নিফাস কিংবা নাপাকীর গোসলে মহিলাদের বড় ও ছোট ইস্তিঞ্জার স্থান ভালোরূপে ধৌত করতে হবে।

গোসল উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক:
১. ওযূ উনার ন্যায় পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা।
২. নিয়ত করা। নি¤েœাক্ত পাঠ কর-
نَوَيْتُ الْغُسْلَ لِرَفْعِ الْـجَنَابَةِ.
উচ্চারণ: “নাওয়াইতুল গুছলা লি রফ্য়িল জানাবাতি। ”
অর্থ: আমি নাপাকী দূর করার জন্য গোসল করছি।
৩. দু’হাতের গিরা (কব্জি) পর্যন্ত তিনবার ধৌত করা।
৪. লজ্জাস্থান (যোনীদ্বার) ও গুহ্যদ্বারে কোনো প্রকার নাপাকী থাকুক আর নাই থাকুক, উক্ত স্থানদ্বয় ধৌত করা।
৫. শরীরের কোনো স্থানে নাপাকী লেগে থাকলে, তা ধৌত করা।
৬. নামায উনার ওযূর ন্যায় ওযূ করা এবং মিসওয়াক করা। কেউ যদি পুকুরে অথবা কোনো পানিধারে নেমে গোসল করে, তবে সেখান থেকে উপরে উঠে পা ধৌত করা।
৭. সমস্ত শরীর তিনবার ধৌত করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক।
৮. প্রথমে মাথায়, অতঃপর ডান কাঁধে, অতঃপর বাম কাঁধে; তিনবার করে এমনভাবে পানি ঢালা, যেনো সমস্ত শরীরে পানি বয়ে যায়।
৯. প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করার সময় প্রথমবার মর্দন করা।
১০. পর্দা করে গোসল করা।
১১. গোসল করার ক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক হলো বসে গোসল করা। তবে বসার যদি কোনো ব্যবস্থা না থাকে তবে দাঁড়িয়ে গোসল করতে কোনো সমস্যা নেই।
১২. পাঁচ মুদ্দ (৪০৬৯.৮২ গ্রাম) বা প্রায় ৪ কেজি ৬৯ গ্রাম পানি দিয়ে গোসল শেষ করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক। তবে প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার খিলাফ হবে না।

গোসল উনার মুস্তাহাবসমূহ:
১. গোসল করা অবস্থায় কোনো প্রকার কথা না বলা বা কোনো প্রকার দু‘আ পাঠ না করা, তবে একান্ত জরুরত হলে কথা বলতে পারে।
২. কাপড় পরিধান করার পর দু’পা ধৌত করা।
৩. কর্ণদ্বয়ে পানি পৌঁছানোর পরে কর্ণকুহরে কনিষ্ঠ অঙ্গুলি প্রবেশ করানো।
৪. গোসল শেষে রুমাল, গামছা দ্বারা শরীর মুছে ফেলা।
৫. কারো সাহায্য না নেয়া। তবে, প্রয়োজনে সাহায্য নেয়া যেতে পারে।
৬. উঁচু স্থানে বসে গোসল করা।
৭. মৌখিক নিয়ত করা।
৮. নাপাকীর গোসল দেরী না করা।
৯. গোসলের পর দু’রাক‘আত নফল নামায পড়া।
-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬