গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)
যেসব কারণে গোসল ফরয হয়:
১. চৈতন্য বা নিদ্রাবস্থায় কামভাবে মনি (বীর্য) বের হয়ে স্থানচ্যুত হলে।
২. আহলিয়ার সাথে একান্তে অবস্থানের পর, যদিও বীর্যপাত না হয়।
৩. ইহ্তিলামে (স্বপ্নদোষে) যদি বীর্যপাত হয়।
৪. মহিলাদের হায়িয কিংবা নিফাস বন্ধ হয়ে গেলে- সে যদি নামায আদায়, তিলাওয়াতে কুরআন শরীফ ইত্যাদির ইচ্ছা করলে।
৫. কোনো কাফির মহিলা হায়িয কিংবা নিফাস বন্ধ হওয়ার পূর্বে বা পরে মুসলমান হলে।
৬. কোনো ব্যক্তি প্রথম ইহ্তিলাম (বীর্য স্খলিত বা স্বপ্নদোষ) হওয়ায় বালেগ বলে গণ্য হলে, সমধিক ছহীহ্ মতে তার জন্য গোসল করা ফরয।
৭. কোনো মেয়ে প্রথম হায়িয হওয়ার কারণে বালেগা বলে গণ্য হলে।
৮. হস্তমৈথুন কিংবা পশু সঙ্গমে বীর্যপাত ঘটালে। (নাউযুবিল্লাহ)
ওয়াজিব গোসল:
১. মৃত ব্যক্তিকে গোসল করানো জীবিত লোকদের প্রতি ওয়াজিব।
২. বিধর্মীরা নাপাক অবস্থায় সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণকালে গোসল করা ওয়াজিব।
মহাসম্মানিত সুন্নত গোসল:
চার অবস্থায় গোসল করা মহাসম্মানিত সুন্নত মুবারক। যথা:
১. পবিত্র ছলাতুল জুমু‘আহ আদায় করার জন্য গোসল করা।
২. পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আদ্বহা উনাদের নামায আদায় করার জন্য গোসল করা।
৩. পবিত্র হজ্জ ও পবিত্র উমরা উনাদের ইহরাম বাঁধাকালে গোসল করা।
৪. পবিত্র হজ্জ উনার দিনে হাজীগণ সম্মানিত আরাফা উনার ময়দানে দ্বি-প্রহরের পর যে গোসল করে থাকেন, তা মহাসম্মানিত সুন্নত মুবারক।
৫. পবিত্র আশূরার দিন অর্থাৎ পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ উনার দিন গোসল করা।
মুস্তাহাব গোসল:
১. কাফির পাক শরীরে মুসলমান হলে গোসল করা।
২. বালক কিংবা বালিকা ১৫ বৎসর বয়সের মধ্যে বালেগ হওয়ার চিহ্ন না পাওয়া গেলেও গোসল করা।
৩. পাগলের সুস্থ হওয়ার পর গোসল করা।
৪. পীড়া অথবা আঘাতবশতঃ বেহুশ হয়ে হুশ ফেরার পর গোসল করা।
৫. নেশাখোরের নেশা হতে মুক্ত হওয়ার পর গোসল করা।
৬. শরীরে শিঙ্গা লাগানোর পর গোসল করা।
৭. মৃতকে গোসল দেয়ার পরে গোসল করা।
৮. পবিত্র শবে বরাত (পবিত্র শা’বান শরীফ মাস উনার ১৫ তারিখ রাত) উনার গোসল করা।
৯. পবিত্র আরাফা (পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ) উনার রাতে গোসল করা।
১০. মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার মধ্যে প্রবেশ করার সময় গোসল করা।
১১. পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ অতি প্রত্যুষে সূর্য উদয়ের পূর্বে গোসল করা।
১২. পবিত্র মীনা ময়দান উনার মধ্যে প্রবেশের সময় গোসল করা।
১৩. মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার মধ্যে প্রবেশের সময় গোসল করা।
১৪. পবিত্র তাওয়াফে যিয়ারতের জন্য গোসল করা।
১৫. ১১, ১২ ও ১৩ই যিলহজ্জ শরীফ, এ তিনদিনে কঙ্কর নিক্ষেপকালে গোসল করা।
১৬. চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় গোসল করা।
১৭. ইসতিস্কা নামায উনার জন্য গোসল করা।
১৮. কোনো ভয়াবহ ঘটনা উপস্থিত হলে গোসল করা।
১৯. দিনে অন্ধকার হয়ে গেলে গোসল করা।
২০. ভীষণ ঝড়-তুফান হলে গোসল করা।
২১. গুনাহ হতে তওবাকালে গোসল করা।
২২. বিদেশ হতে গৃহে আসার সময় গোসল করা।
২৩. রোগের কারণে স্ত্রীলোকের রক্তস্রাব হয়ে বন্ধ হলে গোসল করা।
২৪. কারো প্রাণ বধ হওয়াকালে গোসল করা।
২৫. কোন পরহেযগার লোকের মজলিসে উপস্থিত হওয়ার সময় গোসল করা।
২৬. নতুন কাপড় পরিধানের সময় গোসল করা।
২৭. ইহ্তিলাম (স্বপ্নদোষ) হওয়ার পরে আহলিয়ার সাথে একান্তে অবস্থান করার ইচ্ছা করলে গোসল করা মুস্তাহাব।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।