গোসলের সময় কানে পানি ঢুকলে কী করণীয়?
খুব সহজ কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে কানের পানি সহজেই বের করা যায়। যেমন:
কানের লতি ধরে ঝাঁকানো:
এই পদ্ধতিতে খুব সহজেই কান থেকে পানি বেরিয়ে আসবে। যে কানে পানি ঢুকেছে সেই দিকে মাথা কাত করে কানের লতি ধরে আলতোভাবে টেনে ধরা কিংবা ঝাঁকালে উদ্দেশ্য সফল হতে পারে।
পাশ ফিরে শুয়ে পড়া:
যে কানে পানি ঢুকেছে সেই দিকে পাশ ফিরে, কানের নিচে তোয়ালে রেখে কয়েক মিনিটের জন্য শুয়ে থাকা যেতে পারে। এটি একটি সুন্দর পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করলে কান থেকে পানি ধীরে ধীরে বেরিয়ে আসবে।
কানে চাপ দেওয়া:
যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করে তারপর হাতের তালু রাখতে হবে কানের উপরে এবং চাপ দিতে হবে। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিতে হবে। এতে খানিকটা পানি বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করা যেতে পারে। এতে ভ্যাকুয়ামের মতো কাজ করে পানি বের হয়ে আসবে।
ব্লো ড্রায়ার ব্যবহার করা:
ব্লো ড্রায়ারের তাপ কানের ভেতরে থাকা পানিকে বাষ্পে পরিণত করতে সহায়তা করবে। তবে ব্লো ড্রায়ার ব্যবহার করার সময় অবশ্যই কান থেকে প্রায় এক ফুট দূরে ধরে রাখতে হবে এবং ড্রায়ারের লোয়েস্ট সেটিংসটি ব্যবহার করতে হবে। কানের লতি হালকা টেনে ধরে হেয়ার ড্রায়ারের উষ্ণ বাতাস কানের ভেতরে ঢুকতে দিতে হবে। ব্লো ড্রায়ার একভাবে কানের সামনে ধরে রাখা যাবে না, সামনে-পিছনে সরাতে থাকবে।
সিরকার ইয়ার ড্রপ ব্যবহার করা:
যদি কানের ময়লার কারণে পানি আটকে থাকে, তাহলে সিরকা তা অপসারণ করতে সাহায্য করে। একটি পাত্রে সম পরিমাণ সিরকা মিশিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণ থেকে তিন বা চার ফোঁটা কানে দিয়ে কানের বাইরের দিকটা আলতো করে ঘষতে হবে। এরপর ৩০ সেকেন্ড অপেক্ষা করে, যে কানে পানি ঢুকেছে সেই পাশে মাথা কাত করতে হবে। তাতেই পানি বেরিয়ে আসবে। তবে যদি কানে ইনফেকশন, কানের পর্দায় ছিদ্র থাকে কিংবা কানের অন্য কোনো সমস্যা থাকে, তাহলে এই ড্রপ ব্যবহার করা যাবে না।
জয়তুনের তেল ব্যবহার করা:
জয়তুনের তেল কানে ইনফেকশন প্রতিরোধ করতে সহায়ক এবং কান থেকে খুব সহজেই পানি বের করে দিতে পারে। একটি পাত্রে কিছুটা জয়তুনের তেল হালকা গরম করে নিয়ে তারপর তাপমাত্রা পরীক্ষা করে একটি পরিষ্কার ড্রপারের সাহায্যে আক্রান্ত কানে কয়েক ফোঁটা তেল দিতে হবে। ১০ মিনিট রেখে ওই কানটিকে এক পাশে কাত করতে হবে। এতে তেল ও পানি এক সঙ্গেই বেরিয়ে যাবে।
সাধারণত কানের আটকে পড়া পানি অল্প সময়ের মধ্যেই বেরিয়ে আসে। কোনো জটিলতায় ২৪ ঘণ্টার বেশি পানি আটকে থাকলে অতিদ্রুত কোনো ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। তুলা, পিন, কটনবাড, আঙ্গুলসহ অস্বাস্থ্যকর কোনো বস্তু ব্যবহার করে কানের জমাট পানি বের করার চেষ্টা করা যাবে না। কানের ভেতরের অংশগুলো যথেষ্ট স্পর্শকাতর হয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।