গোপালগঞ্জে হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র -ফারুক
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, গতকাল গোপালগঞ্জে যে আক্রমণ এবং ন্যক্কারজনক হত্যাকা- হয়েছে, সে আক্রমণ দিয়ে কী বুঝাতে চেয়েছে আমরা জানি না। যখনই লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বুঝে শুনে কথা বলবেন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেননি। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির ওপর হামলা করে তখন কারা আনন্দ মিছিল করেছে, কারা পাকিস্তানের পক্ষে ছিল, তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতি জানে, আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না। আপনারা জাতির কাছে ক্ষমা চান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।