গোপনে তিস্তার চর পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দুইজন বিদেশিকে নিয়ে অনেকটা গোপনেই লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গত জুমুয়াবার (২৭ জানুয়ারি) বিকেলে তাদের নিয়ে কালীগঞ্জ উপজেলার শৌলমারী গ্রামে তিস্তার চরাঞ্চল পরিদর্শন করেন তিনি।
স্থানীয়রা জানান, তিস্তা নদীর বুকে জেগে ওঠা বালুচরে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন চাষিরা। শৌলমারী চরাঞ্চলের চাষিরা প্রতিদিনের মতো জুমুয়াবার বিকেলেও নিজ নিজ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত ছিলেন। হঠাৎ কয়েকটি দামি গাড়ি সেখানে এলে প্রথমে চমকে ওঠেন তারা। পরে গাড়ি থেকে নেমে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তার সঙ্গে ছিলেন স্পেনের দুই নাগরিক।
গাড়ি থেকে নেমে বাণিজ্যমন্ত্রী বিদেশি নাগরিকদের সঙ্গে কথা বলতে বলতে চরাঞ্চলের অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখান। চরবাসীর সুখ-দুঃখ এবং চাষাবাদ, জীবন-জীবিকা নিয়েও চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় বন্যা, নদী ভাঙন আর খরার সঙ্গে নিজেদের নিত্য লড়াই করে চলা জীবন কাহিনীও বর্ণনা করেন চাষিরা। ভিটে মাটি হারানোর বেদনাও অকুত ভয়ে জানান তারা।
জন্মলগ্ন থেকে খনন না করায় তলদেশ ভরাট হওয়া তিস্তায় সামান্য পানি এলেই দুই তীরে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনে দেখা দেয়। এতে দিশেহারা হয়ে পড়েন দুই পাড়ের মানুষ। তাই তিস্তা নদী খনন করে দুই তীরে বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন তারা। সেই দাবি পূরণে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী।
বিদেশি নাগরিকরাও চাষিদের সঙ্গে তাদের চাষাবাদ পদ্ধতি ও ফসলের ধরন নিয়ে কথা বলেন। এছাড়া চরবাসীর জীবনমান নিয়েও তাদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে চরাঞ্চলে ভুট্টা চাষের ব্যাপারে বেশ খোঁজ খবর নিয়েছেন। চাষিদের ধারণা ওই দুই বিদেশি কৃষি বিষয়ের কোনো কাজে এসেছিলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে আরও ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম ও কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল।
ইউএনও জহির ইমাম বলেন, আগে থেকে বাণিজ্যমন্ত্রীর আসার কোনো সূচি ছিল না। অনেকটা হঠাৎ করেই চরাঞ্চল পরিদর্শনে এসেছেন তিনি। চাষাবাদ ও জীবনমান নিয়ে চরাঞ্চলের চাষিদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে চরাঞ্চলের ভুট্টার চাষাবাদের বিষয়ে কথা বলেছেন। সম্ভবত উন্নত জাতের ভুট্টার চাষাবাদের বিষয়ে সম্ভবতা যাচাইয়ের জন্য স্পেনের দুই নাগরিকসহ তিনি এসেছেন। বিদেশি নাগরিকরা কৃষি উৎপাদন ও বিপণন বিভাগের হতে পারে। তাদের উদ্ভাবিত উন্নত জাতের ভুট্টার চাষাবাদের জন্য হয়তো এসেছেন।
কিছু সময় পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী দিনাজপুরের বিরলের উদ্দেশ্যে ওই এলাকা ত্যাগ করেন বলেও জানান ইউএনও জহির ইমাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












