গুলশানে সাবেক হিট অফিসার বুশরার অবৈধ সিসা বার
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও এশিয়ার প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানে ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার’ নামে অবৈধ সিসা বার পরিচালনার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট গভীর রাতে গুলশান থানা পুলিশ উক্ত স্থানে অভিযান চালায়। এ সময় প্রায় চার কেজি সিসা, একাধিক হুক্কা সেটআপ, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হলেও, বারের মালিক বুশরা আফরিনকে পাওয়া যায়নি।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত নথিপত্রে বুশরার নামসহ মালিকানার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও সিসা লাউঞ্জ হিসেবে চালানো হচ্ছিল।
অভিযানের পর গুলশান-বনানীসহ রাজধানীর আরও এলাকায় আরও কয়েকটি সিসা বারের কার্যক্রমের বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের ছত্রছায়ায় এসব সিসা বার গড়ে উঠেছিল। সরকার পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও, নতুন নামে পুনরায় চালু করার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, এই অবৈধ ব্যবসার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট রয়েছে। এতে কিছু অসৎ সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিক জড়িত।
এদিকে নারকোটিক্স অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক তদবির ও প্রভাবশালী মহলের চাপের কারণে রাজধানীতে সিসা বার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)