‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:
ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের অভিযোগে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গত শনিবার (১৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।