গাড়িতে গ্যাস দেয়ার সময় অগ্নিকান্ড : নিহত ২, আহত ১০
ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার সিএনজি পাম্পে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিকাল ৩টার সময় পাম্পের গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে সিএনজি পাম্পে গাড়িতে গ্যাস দেওয়ার সময় গাড়ির সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এরপরই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা- সিএনজি পাম্পের চারপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় এবং হতাহতদের উদ্ধার করে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই সুস্থ আছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।