গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৭)
বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমভাবে ঘোষণা করে দেন, লোকেরা যেন হুদায়বিয়ায় নিজ নিজ আনিত পশুগুলি কুরবানী করে দেয় এবং হলক্ব করে নেয়। পরপর তিনবার তিনি ঘোষণা দেন, কিন্তু ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের মধ্যে নির্দেশ পালনের কোন লক্ষণ দেখা গেলো না। (সবাই অপেক্ষা করতে লাগলেন, কখন তিনি নিজেই কুরবানী ও হলক্ব করবেন)।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ ব্যাপারে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার সাথে পরামর্শ করলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম তিনি বললেন, আপনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর অসন্তুষ্ট হবেন না। আপনি কাউকে কিছু না বলে বাইরে গিয়ে নিজের কুরবানী করুন এবং পবিত্র নূরুল হুদা মুবারক (মাথা মুবারকের) নূরুল ফাতাহ মুবারক (চুল মুবারক) মুন্ডন করুন এবং ইহরামের কাপড় খুলে ফেলুন।
উনার পরামর্শ অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই করলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করে সকলেই তৎক্ষণাৎ নিজ নিজ কুরবানী করে ইহরামের কাপড় খুলে ফেললেন। অবস্থা এমন হলো যে, ভীড়ের কারণে একে অপরের উপর পড়তে লাগলেন। তারপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে কয়েকজন সম্মানিত মুসলিম মহিলা এলেন।
তখন মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
অর্থ: হে মু’মিনগণ! যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে, তখন তাদেরকে পরীক্ষা করো। মহান আল্লাহ পাক তিনি তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানো যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। তারা কাফেরদের জন্যে হালাল নয় এবং কাফেররা এদের জন্যে হালাল নয়। কাফেররা যা ব্যয় করেছে, তা তাদের দিয়ে দাও। তোমরা এই মহিলাদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছো, তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা মহান আল্লাহ পাক উনার হুকুম; তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন। মহান আল্লাহ পাক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। (পবিত্র সূরা মুমতাহিনাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ- ৬০)
সেদিন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার দু’জন আহলিয়াকে তালাক দিয়ে দিলেন, তারা ছিলেন মুশরিক থাকাকালে উনার আহলিয়া। তাদের একজনকে হযরত মুআবিয়া ইবনু আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং অপরজনকে হযরত সাফওয়ান ইবনু উমাইয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বিবাহ করেন। (সমাপ্ত)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
আরও পড়ুন
সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।