গান-বাজনা হওয়ায় বায়তুল মোকাররমের পাশ থেকে স্টেডিয়াম সরানোর দাবি
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গান-বাজনা হওয়ায় এটিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন।
গত জুমুয়াবার (১০ অক্টোবর) পবিত্র কুরআন শরীফ অবমাননাকারীর বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৭ দফা দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এক সমাবেশে তিনি এ দাবি জানান।
সুলতান মহিউদ্দিন বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে গান-বাজনা হয়।
খেলার নামে, বিনোদনের নামে অ-ইসলামিক অনেক কার্যকলাপ হয়। তাই জাতীয় মসজিদের আশপাশের এলাকায় নাচ-গান এবং কোনো ধরনের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
অন্তর্র্বতী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারের উচিত প্রয়োজনে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে জাতীয় স্টেডিয়াম সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা। স্টেডিয়ামের এই জায়গাকে সরকারি অন্য কোনো গুরুত্বপূর্ণ অফিস, আদালত স্থাপন করে কাজে লাগানোর জন্য আমি সরকারের জোর দাবি জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)