গাজীপুরে ৫ জন খুন: লাশের উপর ছিল অভিযোগ পত্র
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জন খুন হওয়া লাশের উপর পাওয়া গেছে একটি অভিযোগ পত্র। অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়া এবং ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ লেখা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে জুমুয়াবার দিনগত রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রায় ১৬ বছর আগে গোপালগঞ্জ সদর থানার মেরী গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লা ছেলে ফোরকানের (৪০) সাথে একই থানার পাইককান্দি এলাকার সাহাদৎ মোল্লার মেয়ে শারমিন খানমের (৩৫) বিয়ে হয়।
তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তারা পরিবারসহ কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় ভাড়া থাকতো।
জুমুয়াবার রাতের কোন এক সময় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ফোরকান। হত্যার পরেই লাশের উপর অভিযোগ পত্র পাওয়া যায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ পত্রে লিখা রয়েছে, তার স্ত্রী শারমিন খানম কয়েকজন ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করে আসছে। এছাড়া তার স্ত্রী এবং শ^শুর বাড়ির লোকজন তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে তাদের নামে জমি ক্রয় করে আত্মসাত করেছে। এক পর্যায়ে গত ৩ মে সন্ধ্যায় তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন মিলে হাত ও পা রশি দিয়ে বেঁধে ফোরকানকে মারধর করে। ওই অভিযোগে ফোরকান ১১ জনের নাম উল্লেখ করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, জুমুয়াবার রাতে খাবারের সাথে তার শ্যালক, স্ত্রী সন্তানদের চেতনা নাশক খাওয়ায়। এক পর্যায়ে গভীর রাতে তার স্ত্রীকে জানালার গ্রিলের সাথে হাত মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। পরে ঘুমিয়ে থাকা ৩ মেয়ে ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। এক পর্যায়ে ওই ৫জনকে হত্যা করে সে রাতেই পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)