গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার( দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির গুদামে থাকা রাসায়নিক থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
কারখানার শ্রমিক, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই শিরিরচালা এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং (ইউনিট-২) নামের একটি প্রতিষ্ঠান রয়েছে, যা এলাকায় ফিনিস কয়েল কারখানা নামে পরিচিত।
দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে কারখানার রাসায়নিকের গুদাম থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য স্থাপনায়। সেখানে কেরোসিনসহ দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে দুপুরের খাবারের সময় আগুন লাগায় কারখানার শ্রমিকেরা বাইরে ছিলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানা ও আশপাশে পানিসংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটা বেগ পেয়ে হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিক খায়রুল ইসলাম বলেন, দুপুরের খাবারের জন্য সাড়ে ১২টার দিকে তারা কারখানা থেকে বের হন। বাড়িতে গিয়ে হঠাৎ খবর পান, কারখানায় আগুন লেগেছে। পরে খাবার না খেয়ে কারখানায় ফিরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
অপর শ্রমিক নাইমুল ইসলাম বলেন, অনেকেই দুপুরে খেতে গেলেও তিনিসহ অনেক শ্রমিক কারখানাতেই অবস্থান করছিলেন। হঠাৎ সাড়ে ১২টার দিকে কারখানার ফায়ার অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গে সব শ্রমিক বের হয়ে যান। আগুন শুরুতে গুদামে লাগে, পরে পাশের টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে মূলত দোকানপাটে বিক্রি করা পণ্যের সঙ্গে দেওয়ার জন্য রাখা উপহারসামগ্রী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার পাশেই একটি পেট্রলপাম্প এবং চারপাশে জনবসতি থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের বাড়ি থেকে মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদে অবস্থান করেন। এ সময়ে আগুনের তাপে পাশের একটি ভবনের জানালা ও দরজার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)