গাজা যুদ্ধ : অর্জন নেই সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের, বাড়ল হামাসের জনপ্রিয়তা
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজা যুদ্ধ : অর্জন নেই সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের, বাড়ল হামাসের জনপ্রিয়তা । গাজায় যুদ্ধবিরতি শেষ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দুই দিনে হামাস ২৬ জন সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বন্দীকে মুক্তি দিয়েছে, আর সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ৭৮ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে এই যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি করতে বাধ্য হয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। গাজার উপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার ক্ষেত্রে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের অন্যতম লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। একইসাথে তারা গাজার মানুষের মন থেকেও হামাসসহ অন্য প্রতিরোধ সংগঠনগুলোর নাম মুছে ফেলতে চেয়েছিল। তারা ভেবেছিল অসহনীয় হত্যা-নির্যাতনের শিকার হয়ে গাজাবাসী হামাসকে দোষারোপ করতে থাকবে এবং হামাসকে ত্যাগ করবে। কিন্তু এখন ফলাফল হয়েছে উল্টো। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, এই যুদ্ধের মধ্যে গাজায় হামাস তথা প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয়তা আগের চেয়ে আরো বেড়েছে। মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, গাজায় সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলার পর গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও হামাসের জনপ্রিয়তা বেড়েছে। অ্যাওয়ার্ড ফাউন্ডেশন পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, প্রায় সব ফিলিস্তিনিই জানিয়েছেন সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সাথে সহাবস্থান সম্ভব নয়। এই জনমত জরিপ অনুযায়ী পশ্চিম তীরে হামাসের জনপ্রিয়তা ৯০ শতাংশে পৌঁছে গেছে। গাজায় মাহমুদ আব্বাসের স্বশাসন কর্তৃপক্ষকে হামাসের বিকল্প হিসেবে দাঁড় করানোরও একটা পরিকল্পনা সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো পশ্চিম তীরেও স্বশাসন কর্তৃপক্ষের জনপ্রিয়তা কমে যাচ্ছে। গাজা উপত্যকার ৮০ শতাংশ মানুষই দক্ষিণ ফিলিস্তিন থেকে বিতাড়িত অভিবাসী। তাদের বাপ-দাদার ভিটেমাটি থেকে উৎখাত করার পর ফিলিস্তিনিরা গাজায় এসে আশ্রয় নিয়েছে। তাদের সবার স্বপ্ন ফিলিস্তিন একদিন পুরোপুরি মুক্ত হবে, এর বিকল্প তারা মেনে নেবে না। সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তারা উত্তর গাজাকে মানবশূন্য করতে চেয়েছিল, কিন্তু ভয়াবহ হামলার পরও উত্তর গাজার ফিলিস্তিনিরা এলাকা ছাড়েনি। গাজায় সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ৪৮ দিনের পাশবিক হামলার পর হামাসসহ প্রতিরোধ সংগ্রামীদের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা এবং কমান্ডাররা অক্ষত রয়েছে। হাসপাতালের নিচে হামাসের টানেল ও কমান্ড সেন্টার রয়েছে বলে গুজব রটিয়ে সেখানে হামলা চালানোর ঘটনায় সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জনমতেও বিরূপ প্রভাব পড়েছে। অবৈধ সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের শাসক গোষ্ঠীর অজ্ঞতা ও অক্ষমতা স্পষ্ট হয়ে গেছে। হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তারা স্পষ্টভাবে বলেছে, অস্থায়ী যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতির জন্য তারা পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা যতদিন প্রয়োজন যুদ্ধ চালিয়ে যাবে। সূত্র : পার্সটুডে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












