-গাজা থেকে রকেট বৃষ্টির মধ্যে ভূগর্ভে কাটল ইসরায়েলিদের রাত
গত ৩১ জানুয়ারি সারারাত ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের অনেক শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ঠাই নিতে বাধ্য হয় এসব শহরের বাসিন্দারা।
রোববার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরায়েলি শহরে সাইরেনের প্রচ- শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইসরায়েলি নাগরিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।
জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও রোববার রাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা তিন মাসের ভয়াবহ বোমাবর্ষণের পরও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে উল্লাস প্রকাশ করেন গাজাবাসী।
ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেলআবিব অভিমুখে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এসব গণমাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে, এই বাহিনী যখন দাবি করছে তাদের গত তিন মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে তখন তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করছে। এসব গণমাধ্যম বলেছে, ‘আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকি।’
গাজায় প্রচন্ড লড়াই: আরও ২০ সামরিক যান ধ্বংস, ২ সেনা কর্মকর্তা নিহত
পপুলার ফ্রন্ট ফর লিবারেশন প্যালেস্টাইন (পিএফএলপি) এর একজন মুখপাত্র বলেছেন, তাদের হাতে জিম্মি হিসেবে আটক একজন ইসরায়েলি সেনা কর্মকর্তাকে উদ্ধারের জন্য ইসরায়েলি বাহিনীর একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছেন।
এছাড়া গাজার লড়াইয়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা শনিবার দখলদার ইসরায়েলি বাহিনীর আরও ২১টিরও বেশি সামরিক যান ধ্বংস ও বহু সেনাকে হত্যা করেছেন। এসব সামরিক যানের মধ্যে ছিল মার্কেভা ট্যাংক, সাজোয়াযান (এপিসি) ও হামভি। গাজায় উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে ৮৫তম দিনে প্রচন্ড যুদ্ধ সংঘটিত হয়। বিভিন্ন গ্রুপের যোদ্ধারা সমগ্র গাজা উপত্যাকায় দখলদার দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ইসরায়েল যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে স্বাগত জানালো ওআইসি
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গত জুমুয়াবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় তিন মাস ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এ ঘটনা দখলদার বর্ণবাদী ইসরায়েলকে কৃত অপরাধের জন্য বিচারের সম্মুখীন করতে দক্ষিণ আফ্রিকা আইসিজে-তে মামলা দায়ের করেছে।
ওআইসি শনিবার এক বিবৃতিতে এ ব্যাপারে আইসিজেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সেই সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখ-ে ইসরাইলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওআইসি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।