গাজা ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফিলিস্তিনি ভূখ- গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের চলমান হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিষয়টি এখন গোপন কিছু নয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য থেকেই এটা নিশ্চিত হওয়া গেছে। ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাস দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে ঝটিকা হামলা চালানোর পরই দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল পালটা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে। এই হামলা এখনো চলছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল বলেছে, হামাসকে পুরোপুরি পর্যুদস্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এই পদক্ষেপের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন সর্বাত্মক সমর্থন জানিয়েছিল। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হামলায় মূলত বেসরকারি লোকজন, বিশেষ করে নারী ও শিশুরাই বেশি সংখ্যায় আহত ও শহীদ হয়েছে। বেসরকারি লক্ষ্যবস্তুতে বাছবিচারহীন হামলার প্রশ্নেই মূলত মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করছে।
গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর প্রতি দেশে-বিদেশে ব্যাপক জনসমর্থন তৈরির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সেখানে মানবিক ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতির জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে। গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী স্থল অভিযান শুরুর সময় বাইডেন প্রশাসন জানিয়েছিল, তারা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জন্য কোন রেড লাইন বেঁধে দেবে না। অর্থাৎ, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী কত দূর ধ্বংসযজ্ঞ চালাবে, তা নিয়ে প্রশ্ন তুলবে না ওয়াশিংটন। ব্যাপারটি নিয়েই মুখ খুলেছেন পররাষ্ট্র দপ্তরের কয়েক জন কর্মকর্তা। তারা বলছে, বেসামরিক লোকজনের ওপর হামলা না করে কেবল হামাসের স্থাপনা নিশানা করে সামরিক অভিযান চালানো যেত। হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের যেসব চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, তাতে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। বর্তমান সংঘাতের দায় প্রথম দিকে হামাসের ওপর পুরোপুরি চাপিয়ে দেওয়া হলেও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনীর নির্মমতা অব্যাহত থাকায় সেটি সম্ভব হচ্ছে না। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল এটাও দাবি করছে যে তারা আসলে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা করতে চায় না। এটি হামাসের সঙ্গে তাদের যুদ্ধ। হামাস যেহেতু বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করছে, তাই বেসামরিক প্রাণহানির ঘটনাগুলো ঘটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












