-গাজায় ৭২ ঘণ্টার মধ্যেই আরও অন্তত ৩৬ ইসরায়েলি সেনা নিহত
গাজা উপত্যকায় যুদ্ধে ৭২ ঘণ্টায় ৩৬ ইসরায়েলি সন্ত্রাসী সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
এর পাশাপাশি হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছে হামাস।
গত বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের ৩৬ সেনা নিশ্চিতভাবে মারা গেছে। এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে।
তিনি জানান, গাজার বেশ কয়েকটি স্থানে ইহুদিবাদীদের সঙ্গে কঠিন লড়াইয়ের সময় এসব দখলদার সেনা নিহত হয়। আবু উবায়দা জানান, কসাম ব্রিগেডের যোদ্ধারা কয়েকটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের গোলা এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালায়।
এছাড়া, অধিকৃত অঞ্চলে ঢুকে আল-কাসাম যোদ্ধারা ইহুদিবাদীদের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে বহু রকেট ছুঁড়েছে।
আবু উবাইদা বলেন, হামাস স্নাইপারদের গুলিতেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়।
গাজায় প্রতিদিন ইসরাইলি সেনা মরছে, নেতানিয়াহু মিথ্যা বলছেন : ইয়ার লাপিদ
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। সে বলেছে, গাজায় একের পর এক ইসরাইলি সেনা মারা পড়লেও নেতানিয়াহু মিথ্যা বলেই চলেছে।
গাজা উপত্যকায় ইসরাইলি সৈন্যদের হত্যাকা-ে শিকার হওয়ার সময়ও অবিরাম মিথ্যাচার করা এবং দায়িত্ব এড়ানোর জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে ইসরাইলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সে বলেছে, নেতানিয়াহু তার সারা জীবন যা করেছে, এখনও তাই করছে। আর সেটি হচ্ছে- উসকানি, মিথ্যা বলা এবং (মানুষের মাঝে) ঘৃণা তৈরি করা।’
তিনি আরো বলেন, তিনি (নেতানিয়াহু) এখনও কেবল এটিই করে চলেছেন। সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে (ইসরাইলি) সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে।’
ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করল হুথিরা
ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে। প্রতিরোধ সংগঠন হুথি আনসারুল্লাহর প্রভাবাধীন এই বাহিনীর একটি সূত্র থেকে বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে।
সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।