গাজায় রুটি-পানির জন্য ফিলিস্তিনিদের মৃত্যু মেনে নেওয়া যায় না -এরদোয়ান
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনিদের মৃত্যুকে বরদাশত করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গত মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সেখানে (গাজায়) প্রতিদিন এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির অভাবে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। যেকোনো বিবেকবান মানুষ এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।’
এরদোয়ান দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের সমালোচক হলেও এবারের বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গাজায় হামাসবিরোধী ইসরায়েলি অভিযানে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
দখলদার ইসরায়েল বর্তমানে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে রয়েছে- যেখানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির দাবি জোরালো হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছে, দখলদার ইসরায়েলের বর্তমান কর্মকা- আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
গাজায় চলমান সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, আর এরই মধ্যে এরদোয়ানের মতো প্রভাবশালী নেতা ফিলিস্তিনিদের পক্ষে সরব অবস্থান নেওয়ায় কূটনৈতিক চাপ আরও বাড়বে বলে বিশ্লেষকদের ধারণা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)